×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২০-০১-১১
  • ৩৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিজয়ী হতে পারলে ঢাকা শহরকে মাদকমুক্ত করব : শেখ ফজলে নূর তাপস

 ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, তিনি বিজয়ী হতে পারলে ঢাকা শহরকে মাদকমুক্ত করবেন। এলাকাভিত্তিক সামাজিক সমস্যাগুলো সমাধান করবেন।
আজ রাজধানীর ওয়ারীতে ঐতিহাসিক রোজ গার্ডেনে অনুষ্ঠিত নির্বাচনী প্রচারণা সভায় তিনি এ কথা বলেন। ঐতিহাসিক রোজ গার্ডেন থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন তাপস।ব্যারিস্টার তাপস বলেন, ঢাকা আমাদের প্রাণের শহর। ঢাকাতেই আমাদের বেড়ে ওঠা এবং স্বপ্ন দেখা। তাই আমাদের এই ঐতিহ্যবাহী ঢাকাকে পুনরুজ্জীবিত করবো। আমরা ঢাকাকে উন্নত দেশের উন্নত রাজধানী হিসেবে গড়ে তুলবো।তিনি বলেন, আমরা আমাদের ঢাকাকে সুন্দর ঢাকা হিসেবে গড়ে তুলবো। প্রত্যেকটা ওয়ার্ডে খেলাধুলার পর্যাপ্ত ব্যবস্থা করা হবে। আমাদের মা-বোন ও মুরুব্বিদের জন্য পর্যাপ্ত হাঁটার ব্যবস্থা করা হবে।তিনি বলেন, আমাদের ঢাকার রাস্তা-ঘাটকে পুনর্বিন্যাস করে জনগণের ভোগান্তি কমানো হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে জনগণের সেবামূলক দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠানে পরিণত করা হবে। ঢাকায় বসবাসকারী মানুষের মৌলিক নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে।
ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস আজ দিনব্যাপী পুরান ঢাকার ওয়ারীর বিভিন্ন এলাকায় নৌকা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করবেন।এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এবং সাবেকমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফী প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat