×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২০-০১-০৮
  • ৩২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগ প্রশ্নবিদ্ধ নির্বাচন চায় না : মোহাম্মদ নাসিম

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখাপত্র মোহাম্মদ নাসিম বলেছেন, নির্বাচন কমিশন আসন্ন ঢাকার দুই সিটি নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করবে। আওয়ামী লীগ কোন ধরনের প্রশ্নবিদ্ধ নির্বাচন চায় না।
আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা মুহাম্মদ আকরম খাঁ হলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।নির্বাচনের মাঠ থেকে সরে না যেতে বিএনপির প্রতি আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহার হবে। সেখানে কোন ধরেনর কারচুপির সুযোগ নেই। কারণ এখানে যন্ত্র কথা বলবে। তাই বিএনপিকে বলবো আপনারা নির্বাচনের মাঠ থেকে সরে যাবেন না।তিনি বলেন, ঢাকা সিটি নির্বাচন ইসি সুষ্ঠুভাবে পরিচালনা করবে। ঢাকাবাসী স্বতর্স্ফূতভাবে নির্বাচনে অংশ নিয়ে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবে।আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বলেন, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন হবে আওয়ামী লীগের গত এক বছরে জনগণের মূল্যায়নের বছর। ঢাকাবাসী আগামীতে মশক ও ডেঙ্গু এবং মাদকমুক্ত পরিচ্ছন্ন ঢাকা দেখতে চায়। বিনয়ের সাথে জনগণের কাছে গিয়ে নিজেদের ক্লিন ইমেজের যোগ্য প্রার্থীদের জন্য ভোটে সমর্থনের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠশিল্পী মো. রফিকুল আলমের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা এডভোকেট বলরাম পোদ্দার এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat