×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-১২-২৬
  • ২৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নরওয়ের লেখক আরি বেনের মৃত্যু

নরওয়ের লেখক আরি বেন মারা গেছেন। বুধবার ৪৭ বছর বয়সে তিনি মারা যান। তার ম্যানেজার এ কথা জানিয়ে বলেছেন, তিনি আত্মহত্যা করেছেন।আরি বেন দেশটির প্রিন্সেস মার্থা লুইসের সাবেক স্বামী। তাদের তিন কন্যা সন্তান রয়েছে।
বেনের ম্যানেজার গেইর হাকনসান্ড এক ইমেইল বার্তায় বলেছেন, আরি বেনের ঘনিষ্ঠ সকল আত্মীয়ের পক্ষ থেকে দুঃখের সঙ্গে আমি জানাচ্ছি তিনি আজ নিজেই নিজের জীবন শেষ করেছেন।বেনের ছোট গল্পের সংকলন ‘স্যাড এজ হেল’ প্রথম প্রকাশিত হয় ১৯৯৯ সালে। এছাড়া তিনি কয়েকটি উপন্যাস ও নাটক লিখেছেন।তার শেষ বই ‘ইনফার্নো’ ২০১৮ সালে প্রকাশিত হয়। এতে তিনি তার মানসিক স্বাস্থ্য সমস্যা নিয়ে লড়াইয়ের বিস্তারিত উল্লেখ করেছেন।আরি বেন ২০০২ সালে নরওয়ের রাজকুমারী মার্থা লুইসকে বিয়ে করেন। ২০১৬ সালে তাদের বিচ্ছেদ ঘটে।আরি বেনের মৃত্যুতে তার বন্ধুবান্ধবসহ দেশটির প্রধানমন্ত্রী ও রাজপরিবার শোক ও সমবেদনা জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat