×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-১২-২২
  • ৩১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজাকারের তালিকা তৈরিতে মুক্তিযোদ্ধাদের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

রাজাকারের তালিকা তৈরি করতে মুক্তিযোদ্ধা সংসদকে সম্পৃক্ত থাকার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।আজ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল নির্বাচন প্রস্তুতি কমিটির উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত এক সমাবেশে তিনি এ আহবান জানান।
মোমেন বলেন, মুক্তিযোদ্ধারা থাকলে রাজাকারের সঠিক তালিকা তৈরি করতে তারা সহায়ক ভূমিকা পালন করতে পারে।তিনি বলেন, ১৯৮১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন আওয়ামী লীগের হাল ধরেন তখন তা অগোছানো অবস্থায় ছিল।শেখ হাসিনা দায়িত্ব নিয়ে আওয়ামী লীগকে সুসংগঠিত করেছেন। বর্তমানে তিনি সফল রাষ্ট্রনায়ক, তার জন্য আওয়ামী লীগ আজ ধন্য বলেও উল্লেখ করেন তিনি।
বিএলএফ মুজিব বাহিনীর যুদ্ধকালীন কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুল হাই-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু, যুগ্ম মহাসচিব শরিফ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন পাহাড়ী বীর প্রতীক, সাবেক ভাইস চেয়ারম্যান হারুন-অর-রশিদ, মুক্তিযোদ্ধা এম এ রশিদ, সাবেক সচিব মুক্তিযোদ্ধা কে, এম মোজাম্মেল হক, আওয়ামী লীগ নেতা এম এ করিম, আমরা মুক্তিযোদ্ধা সন্তান এর কেন্দ্রীয় সভাপতি মো. হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নয়ন, ঢাকা মহানগরের সভাপতি নুরুজ্জামান ভূট্টু প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা শেখ হাসিনার সাথে আছেন এবং থাকবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat