×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-১২-২২
  • ২৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তুরস্কের জাহাজ আটক করেছে লিবিয়ার হাফতার বাহিনী

লিবিয়ার সামরিক বাহিনীর শক্তিশালী নেতা খালিফা হাফতারের অনুগত বাহিনী জানিয়েছে, তারা শনিবার তুরস্কের একটি জাহাজ আটক করেছে।এর মাত্র কয়েক ঘন্টা আগে তুরস্কের পার্লামেন্ট লিবিয়াকে নিরাপত্তা ও সামরিক সহযোগিতা দিতে একটি চুক্তি অনুমোদন করেছে।
জাতিসংঘ স্বীকৃত লিবিয়ান গভর্মেন্ট অব ন্যাশনাল অ্যাকর্ড (জিএনএ)’র এর সাথে আঙ্কারা এ চুক্তি করে।জিএনএ’র অনুগত বাহিনীর কাছ থেকে ত্রিপোলীর দখল নিতে হাফতার এপ্রিলে তার অভিযান শুরু করে।
হাফতার বাহিনীর মুখপাত্র আহমেদ আল মেসমারি এক বিবৃতিতে বলেন, তল্লাশির উদ্দেশ্যে পূর্বাঞ্চলীয় দারনা শহরের কাছে রাস আল হেলাল বন্দরে তুরস্কের জাহাজটিকে নিয়ে যাওয়া হয়েছে।তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িফ এরদোগান বলেছেন, ত্রিপোলী অনুরোধ করলে তিনি লিবিয়ায় সেনা পাঠাতে প্রস্তুত রয়েছেন। প্রধানমন্ত্রী ফায়েজ আল সারাজের নেতৃত্বাধীন জিএনএনকে সমর্থন দিচ্ছে আঙ্কারা।এ কারণে হাফতার জুন মাসে লিবিয়ায় তুরস্কের স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় হামলার হুমকি দিয়েছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat