×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-১২-১২
  • ৩১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফেসবুকে গুজব সৃষ্টিকারীদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে : তথ্য সচিব

তথ্য সচিব আবদুল মালেক বলেছেন, ফেসবুকে বানোয়াট সংবাদ পরিবেশনের মাধ্যমে গুজব সৃষ্টিকারীদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।তিনি বলেন, ‘আমরা নিরাপদ বাংলাদেশ চাই। তাই সত্য-মিথ্যা যাচাই না করে কেউই গুজবে কান দিবেন না।’
তথ্য সচিব আজ বৃহস্পতিবার রাজধানীর দারুসসালমস্থ গণমাধ্যম ইনস্টিটিউট মিলনায়তনে বিসিএস তথ্য (প্রকৌশল)-এর ‘১৮তম পেশাগত প্রবেশক পাঠ্যধারার সমাপন ও সনদপত্র বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।তথ্য সচিব বলেন, ফেইক নিউজ বা মিথ্যাচারের মাধ্যমে গুজব ছড়িয়ে যাতে কোন মহল সমাজে হানাহানি সৃষ্টি করতে না পারে সেজন্য বেতার প্রকৌশলীদের সবসময়ই সতর্ক থাকতে হবে।
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক শাহিন ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ন চন্দ্র শীল, পাঠ্যধারা উপদেষ্টা নজরুল ইসলাম, উপ-পরিচালক শাহিদা সুলতানাসহ জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট ও বাংলাদেশ বেতারের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।আবদুল মালেক পেশাগত দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্যও প্রশিক্ষণার্থীদের প্রতি আহবান জানান।এ অনুষ্ঠানে ‘প্রতিধ্বনি’ নামে একটি স্মরণিকার মোড়ক উন্মোচন শেষে তথ্যসচিব প্রশিক্ষণে অংশগ্রহণকারী ১৯ জন প্রকৌশলীর মাঝে সনদপত্র বিতরণ করেন।চাকরি স্থায়ীকরণের জন্য বিসিএস তথ্য (প্রকৌশল) ক্যাডার কর্মকর্তাদের পেশাগত প্রবেশক পাঠ্যধারাটি অত্যাবশ্যকীয়। এই প্রশিক্ষণ পাঠ্যধারায় বাংলাদেশ বেতারের ১৯ জন সহকারী বেতার প্রকৌশলী অংশগ্রহণ করেন।প্রশিক্ষণার্থীদের মধ্যে মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তিন জনকে বিদেশ গমনের ব্যবস্থা করা হবে বলে তথ্য সচিব জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat