×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-১২-০৮
  • ৩২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আরচ্যারিতে দলগত ছয় ইভেন্টের সবক’টিতেই স্বর্ণ জিতে নিল বাংলাদেশ

নেপালে চলমান ত্রয়োদশ এসএ গেমসে আরচ্যারির দলগত ছয় ইভেন্টের সবকটি স্বর্ণই জয় করে নিয়েছে বাংলাদেশ। আজ পোখারা রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত আরচ্যারির রিকার্ভ পুরুষ, মহিলা ও মিশ্র এবং কম্পাউন্ড পুরুষ, মহিলা ও মিশ্র বিবাগ থেকে স্বর্ণ ছয়টি জয় করে বাংলাদেশ।
সকালে প্রথম অনুষ্ঠিত হওয়া রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টের ফাইনালে মো: রোমান সানা, মোহাম্মদ তামিমুল ইসলাম ও মোহাম্মদ হাকিম আহমেদ রুবেলকে নিয়ে গঠিত বাংলাদেশ ৫-৩ সেট পয়েন্টের ব্যবধানে শ্রীলংকাকে পরাজিত করে স্বর্ণ পদক জয় করে। এই ইভেন্টে ব্রোঞ্জ পদক পেয়েছে ভুটান।রিকার্ভ মহিলা দলগত ইভেন্টের ফাইনালে মোসাম্মৎ ইতি খাতুন, মেহনাজ আক্তার মনিরা ও বিউটি রায়ের সমন্বয়ে বাংলাদেশ দল ৬-০ সেট পয়েন্টের ব্যবধানে শ্রীলংকাকে হারিয়ে জিতে নেয় স্বর্ণ পদক। এখানেও ব্রোঞ্জ পদক জয় করে ভুটান।রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টের ফাইনালে মো: রোমান সানা ও ইতি খাতুনের দল নিয়ে বাংলাদেশ ৬-২ সেট পয়েন্টের ব্যবধানে ভূটানকে হারিয়ে সোনার পদক জয় করে। এই ইভেন্টের ব্রোঞ্জ পদক লাভ করেছে শ্রীলংকা।কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টের ফাইনালে মো: সোহেল রানা, অসীম কুমার দাস ও মোহাম্মদ আশিকুজ্জামানকে নিয়ে গঠিত বাংলাদেশ ২২৫-২১৪ স্কোরের ব্যবধানে ভূটানকে হারিয়ে স্বর্ণ পদক জয় করে।কম্পাউন্ড মহিলা দলগত ইভেন্টের ফাইনালে সুস্মিতা বনিক, সুমা বিশ্বাস ও শ্যামলী রায়কে নিয়ে গঠিত বাংলাদেশ ২২৬-২১৫ স্কোরের ব্যবধানে শ্রীলংকাকে হারিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে। এতে ব্রোঞ্জ পদক পেয়েছে নেপাল।কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টের ফাইনালে মো: সোহেল রানা ও সুস্মিতা বনিক ১৪৮-১৪০ স্কোরের ব্যবধানে স্বাগতিক নেপালকে হারিয়ে বাংলাদেশের জন্য আরচ্যারির ষষ্ঠ স্বর্ণ পদক জয় করেন। এই ইভেন্টের ব্রোঞ্জ পদক লাভ করে শ্রীলংকা।এদিন শ্রীলংকাকে হারিয়ে নারী ক্রিকেট থেকেও স্বর্ণ পদক লাভ করেছে বাংলাদেশ। ফলে দিন শেষে বাংলাদেশের ঝুড়িতে যুক্ত হয়েছে ৭টি স্বর্ণ পদক। অষ্টম দিন শেষে বাংলাদেশের সর্বমোট জয় করা স্বর্ণ পদকের সংখ্যা ১৪টি। আগামীকাল অনুষ্ঠিত হবে আরচ্যারির চারটি একক ইভেন্টের ফাইনাল। সেখান থেকেও চারটি স্বর্ণ পদক জয়ের আশা করছে বাংলাদেশ কন্টিনজেন্টের কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat