×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-১২-০৪
  • ৩৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মশক নিয়ন্ত্রণে ডিএনসিসিতে আধুনিক যন্ত্রপাতির সংযোজন

মশক নিধন কার্যক্রমকে আরো গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) আধুনিক যন্ত্রপাতির সংযোজন করা হয়েছে।কীটতত্ববিদদের পরামর্শে সম্প্রতি এসব যন্ত্রপাতিগুলোর সংযোজন করা হয়েছে বলে আজ কর্পোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সংযোজিত যন্ত্রপাতির মধ্যে রয়েছে ২০টি মিস্ট ব্লোয়ার এবং ২টি ভেহিকেল মাউন্টিং ফগার মেশিন। এছাড়া আরো ৩টি ভেহিকেল মাউন্টিং ফগার মেশিন ক্রয় করা হবে।ডিএনসিসির প্রতিটি অঞ্চলে ২টি করে ১০টি অঞ্চলে মোট ২০টি মিস্ট ব্লোয়ার বরাদ্দ দেয়া হয়েছে। মিস্ট ব্লোয়ারকে পাওয়ার স্প্রে বলা হয়। এই মেশিনটি মশার ডিম ও লার্ভা নিধনে অর্থাৎ লার্ভিসাইডিংয়ের জন্য ব্যবহৃত হয়। যে সকল ড্রেন ঢাকা থাকা সে সকল ড্রেনের ভিতরে লার্ভিসাইডিংয়ের জন্য মিস্ট ব্লোয়ার খুব উপযোগী। এ মেশিনের সাহায্যে প্রায় ৩০ থেকে ৪০ ফুট পর্যন্ত দূরত্বে লার্ভিসাইডিং করা যায়। প্রতিটি মেশিন পরিচালনা করতে মাত্র ১ জন জনবলের প্রয়োজন হয়। ম্যালেরিয়া অয়েল বি সহ যে কোনো লার্ভিসাইডিংয়ের জন্য এ মেশিন ব্যবহার করা যায়। গত ২১ নভেম্বর ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম মিস্ট ব্লেয়ার মেশিনগুলোর উদ্বোধন করেন।ভেহিকেল মাউন্টিং ফগার মেশিন ২টি জার্মানি থেকে আনা হয়েছে। প্রতিটি মেশিন পিক আপ ভ্যানে বসিয়ে উড়ন্ত মশা নিধন অর্থাৎ এডাল্টিসাইডিং করা হয়। প্রতিটি মেশিনে ১৫০লিটার এডাল্টিসাইড রাখা যায়। এ মেশিনের সাহায্যে অনেক দূর পর্যন্ত এডাল্টিসাইডিং করা যায়। কোনো গলির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত এ মেশিনের ধোঁয়া চলে যায়। ফলে অল্প সময়ে অনেক এলাকা এডাল্টিসাইডিং করা যায়। প্রতিটি মেশিন চালনা করতে ১জন অপারেটর এবং ১জন ড্রাইভারের প্রয়োজন হয়।ভেহিকেল মাউন্টিং ফগার মেশিন দুটি গত মাস থেকে ব্যবহার করা হচ্ছে। এছাড়া ইতোপূর্বে ১০টি মোটরসাইকেলে ফগার মেশিন স্থাপন করে ডিএনসিসির ১০টি অঞ্চলে ব্যবহার করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat