×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-১১-৩০
  • ৩৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কারাগার থেকে ছাড়া পেলেন পেরুর বিরোধী দলীয় নেতা কিকো ফুজিমোরি

পেরুর বিরোধী দলীয় নেতা কিকো ফুজিমোরি শুক্রবার কারাগার থেকে ছাড়া পেয়েছেন। ব্রাজিলের নামকরা নির্মাণ প্রতিষ্ঠান ওদেব্রেচ সংশ্লিষ্ট একটি দুর্নীতির মামলায় বিচার-পূর্ব ১৩ মাস বন্দি থাকার পর তিনি মুক্তি পেলেন। খবর এএফপি’র।
খবরে বলা হয়, দেশটির সাংবিধানিক আদালত কেবলমাত্র তার বন্দি সংক্রান্ত একটি আদেশে তাকে কারাগার থেকে মুক্তি দেয়ার নির্দেশ দেয়। অন্যথায় তার বিরুদ্ধে এ দুর্নীতির মামলা চালানো যাবে না।কারাগারের প্রধান ফটক অতিক্রম করার সময় ফুজিমোরি তার বিশাল সমর্থক গ্রুপ ও সাংবাদিকদের সামনেই তার স্বামীকে জড়িয়ে ধরে বলেন, ‘আমার জন্য এটি ছিল আমার জীবনের সবচেয়ে কষ্টদায়ক অধ্যায়।’
৪৪ বছর বয়সী ফুজিমোরি ২০১৮ সালের ৩১ অক্টোবর থেকে বন্দি ছিলেন।পেরুর সাবেক চার প্রেসিডেন্টসহ দেশটির উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের ঘুষ দেয়ার কথা ওদেব্রেচ স্বীকার করেন। ডানপন্থী পপুলার ফোর্স পার্টির নেতা হিসেবে ২০১১ সালের নির্বাচনী প্রচারণার জন্য ব্রাজিলের এ কোম্পানির কাছে থেকে অর্থ নেয়ায় ফুজিমোরিকে অভিযুক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat