×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-১১-১৬
  • ৩৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ব্যবসা কার্যক্রম সংস্কারে সম্মত হয়েছে বাংলাদেশ ও বিশ্ব ব্যাংক গ্রুপ

 চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় বাংলাদেশ ও বিশ্ব ব্যাংক গ্রুপ ব্যবসা কার্যক্রম সংস্কার, বিনিয়োগ নীতির উন্নয়ন, প্রচার কার্যক্রম ও দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে।
উভয় পক্ষই বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)’র প্রাতিষ্ঠানিক সক্ষমতার উন্নয়ন, ঝুঁকি ভিত্তি ব্যবস্থাপনার প্রবর্তন এবং ওয়ান-স্টপ পরিসেবা কার্যকর করার বিষয়েও সম্মত হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের ওয়াশিংটন সফরকালে এই সিদ্ধান্ত নেয় হয়। তিনি ১২ থেকে ১৬ নভেম্বর ওয়াশিংটন সফর করেন।
সালমান রহমান ওয়াশিংটনে বিশ্ব ব্যাংক গ্রুপের সদর দপ্তরে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভা ও কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
বৈঠককালে জনাব রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেত্বতে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতির কথা তুলে ধরেন। তিনি বাংলাদেশের এ অগযাত্রায় সহযোগিতা করতে বিশ্ব ব্যাংক গ্রুপের প্রতি আহবান জানান।
বাংলাদেশ প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)’র নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম ও বিশ্বব্যাংকে বাংলাদেশের বিকল্প নির্বাহী পরিচালক মোহাম্মদ শফিউল আলম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat