×
ব্রেকিং নিউজ :
ঢাকা-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির খোন্দকার আবু আশফাক হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ঝালকাঠিতে ভোট গণনা শুরু, ভোট পড়েছে ৫৭.৯০ শতাংশ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৯-১১-১৬
  • ৩৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিটি কর্পোরেশন সম্প্রাসিরত হলে সেবার মান বাড়বে : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্টমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, সিলেট সিটি কর্পোরেশনের পরিধি বাড়লে সেবার মানও বাড়বে। এতে আরো বেশি মানুষকে নাগরিক সুবিধা দেয়া সম্ভব হবে। পাশাপাশি রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে।
সিলেট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আজ সিলেট সিটি কর্পোরেশনের আয়তন সম্প্রসারণ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘শহর বড় হলে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ গঠনেরও সুযোগ সৃষ্টি হবে। দেশের সবগুলো বড় শহরে উন্নয়ন কর্তৃপক্ষ রয়েছে। খুলনা ও রাজশাহীতে যেমন উন্নয়ন কর্তৃপক্ষ রয়েছে, সিলেট শহর সম্প্রসারিত হলে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের দাবিও জোরালো হবে।’ড. মোমেন সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনকে পৃথক প্রস্তাবনা তৈরির নির্দেশ দিয়ে বলেন, সবগুলো প্রস্তাবনা পাওয়ার পর যাচাই বাছাই করে সিটি কর্পোরেশনের সম্প্রসারণের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। আমরা চাই ব্যাক্তি বিশেষের জন্য নয়, জনগণকে সম্পৃক্ত করে সবার জন্য সেবা নিশ্চিত করতে হবে।সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুস সামাদ চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat