×
ব্রেকিং নিউজ :
ঢাকা-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির খোন্দকার আবু আশফাক হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ঝালকাঠিতে ভোট গণনা শুরু, ভোট পড়েছে ৫৭.৯০ শতাংশ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৯-১১-১৬
  • ৩৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় পার্টির নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়তে মুক্তিযোদ্ধাদের এগিয়ে আসতে হবে : জি.এম. কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি.এম.কাদের এমপি বলেছেন, জাতীয় পার্টির নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়তে মুক্তিযোদ্ধাদের এগিয়ে আসতে হবে।শনিবার সকালে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিস মিলনায়তনে জাতীয় মুক্তিযোদ্ধা পার্টির প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জাতীয় মুক্তিযোদ্ধা পার্টির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জাফর উল্লা মজুমদার আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা, জাতীয় মুক্তিযোদ্ধা পার্টির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা ইসহাক ভূইয়া, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, মুক্তিযোদ্ধা পার্টির নেতা অধ্যক্ষ মোঃ তফাজ্জল হোসেন।
জি.এম.কাদের বলেন, স্বাধীনতা সংগ্রাম শেষ হয়েছে কিন্তু মুক্তিযুদ্ধ এখনো শেষ হয়নি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব স্বাধীনতা অর্জিত হয়েছে। কিন্তু এখনো দারিদ্র, অর্থনৈতিক বৈষম্য, সামাজিক অবিচার ও মানুষে মানুষে ভেদাভেদের বিরুদ্ধে সংগ্রাম শেষ হয়নি। এই মুক্তি সংগ্রামে মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।তিনি বলেন, মুক্তিযোদ্ধারা দেশের জন্য জীবন দিতে প্রস্তুত ছিলেন, দেশের মানুষের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে তাদেরই দায়িত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat