×
ব্রেকিং নিউজ :
ঢাকা-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির খোন্দকার আবু আশফাক হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ঝালকাঠিতে ভোট গণনা শুরু, ভোট পড়েছে ৫৭.৯০ শতাংশ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৯-১১-১৪
  • ৩৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নেতিবাচক রাজনীতির কারণে বিএনপি’র অস্তিত্ব থাকবে না : তথ্যমন্ত্রী

 বিদেশ থেকে সব সিদ্ধান্ত গ্রহণ ও সম্প্রতি বিএনপি’র কয়েকজন সিনিয়র নেতার দল ত্যাগের বিষয়টি তুলে ধরে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নেতিবাচক রাজনীতির কারণে বিএনপি’র অস্তিত্ব থাকবে না।
আজ জাতীয় প্রেসক্লাবের একটি মিলনায়তনে আয়োজিত উস্তাদ আলাউদ্দিন খাঁর স্মরণসভায় তথ্যমন্ত্রী এ কথা বলেন।
নেতিবাচক রাজনীতির জন্য বিএনপি’র কঠোর সমালোচনা করে দলটির রাজনীতিকে জনকল্যাণ বিরোধী উল্লেখ করে তিনি বলেন, অদূর ভবিষ্যতে দলটি আরো সঙ্কুচিত হয়ে পড়বে।ড.হাছান আরো বলেন, ‘বিএনপি’র নেতৃবৃন্দ, এমনকি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরেরও দলের অভ্যন্তরীণ বিষয়ে নিজের মত প্রকাশের অধিকার নেই।’সুর স¤্রাট উস্তাদ আলাউদ্দিন খাঁ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে উস্তাদ আলাউদ্দিন খাঁ’র ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই স্মরণ সভার সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি কামাল হোসেন মাহমুদ।তথ্যমন্ত্রী বলেন, বিএনপি’র সব সিদ্ধান্তই বিদেশ থেকে আসে।আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান আরো বলেন, ‘এ জন্য বিএনপি’র অনেক সিনিয়র নেতা দল ত্যাগ করছেন। বিএনপি’র এই বাস্তব বিবর্জিত রাজনীতি থেকে বেরিয়ে আসা উচিত। তারা সাধারণ মানুষের উপর যে হামলার রাজনীতি করে আসছে তা থেকেও তাদের ফিরে আসাতে হবে।’তথ্যমন্ত্রী বলেন, বিএনপি সাধারণ মানুষের কল্যাণে রাজনীতি করে না। তারা তাদের নিজ স্বার্থে রাজনীতি করে।বিএনপি নেতাদের দল ত্যাগের ব্যাপারে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক মন্তব্যের সমালোচনা করে হাছান মাহমুদ আরো বলেন, ‘এখন বিএনপি’র অনেক নেতা আত্মতুষ্টি পেতে পারেন। কিন্তু বাস্তবতা হচ্ছে দলটির সিনিয়র নেতৃবৃন্দের দলত্যাগের তালিকা আরো দীর্ঘ হতে যাচ্ছে। অদূর ভবিষ্যতে বিএনপি তাদের প্রকৃত অবস্থা বুঝতে পারবে।’তিনি বলেন, ‘বিদেশ থেকেই বিএনপি’র সব অভ্যন্তরীণ সিদ্ধান্ত নেয়া হয়, তাই দলের সিনিয়র নেতারা কোন সিদ্ধান্ত নিতে পারেন না। আর এ জন্যই দলটি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে।’তথ্যমন্ত্রী বলেন, বিএনপি’র অনেক নেতৃবৃন্দ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে যোগাযোগ করেছে। কিন্তু এখন আর কাউকেই আওয়ালী লীগে নেয়া সম্ভব নয়।’
হাছান বলেন, আওয়ামী লীগ সব সময়ই শক্তিশালী বিরোধী দল চায়। ‘গণতন্ত্রকে শক্তিশালী করতে একটি শক্তিশালী বিরোধী দল প্রয়োজন। আমরা বিএনপিসহ সব বিরোধী রাজনৈতিক দলকেই শক্তিশালী হিসেবে ও গণমানুষের পক্ষে কাজ করতে দেখতে চাই।’সঙ্গীত জগতে উস্তাদ আলাউদ্দিন খাঁ’র অবদানের কথা স্মরণ করে তথ্যমন্ত্রী বলেন, তিনি তার সৃজনশীলতা ও গানের জন্য সংস্কৃতি অঙ্গণে চিরস্মরণীয় হয়ে থাকবেন।
যুবকদের প্রতি খেলাধূলা ও সংস্কৃতিক কর্মকা-ে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে হাছান বলেন, দেশকে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করার জন্য ক্রীড়া ও সংস্কৃতির কোন বিকল্প নেই।’
সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের ঢাকা দক্ষিণ শাখার সাংগঠনিক সম্পাদক হেদায়েতুল ইসলাম স্বপন ও কাজী মোর্শেদ কামাল, প্রচার সম্পাদক আকতার হোসেন, সাবেক অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ও বঙ্গবন্ধু সংস্কৃতিক জোট (বিএসজে)’র সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat