×
ব্রেকিং নিউজ :
ঢাকা-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির খোন্দকার আবু আশফাক হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ঝালকাঠিতে ভোট গণনা শুরু, ভোট পড়েছে ৫৭.৯০ শতাংশ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৯-১১-০৯
  • ৩৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মইনউদ্দীন খান বাদলের কফিনে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বীর মুক্তিযোদ্ধা এবং জাতীয় সংসদ সদস্য মইনউদ্দীন খান বাদলের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।প্রধানমন্ত্রী আজ সকালে এখানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) একাংশের নেতা বাদলের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণের পরে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের সিনিয়র নেতা এবং সংসদ সদস্যদের সঙ্গে নিয়ে দলের পক্ষ থেকে বাদলের কফিনে অপর একটি পুষ্পস্তবক অর্পণ করেন।রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পক্ষ থেকে তাঁর সামরিক সচিব বাদলের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন।স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী এবং ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বি চৌধুরী বাদলের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের পক্ষ থেকে বাদলের কফিনে পুষ্পস্তবক অর্পণ করা হয়।১৪ দলীয় জোট নেতৃবৃন্দ, জেএসডি, ওয়ার্কার্স পার্টির নেতারা বাদলের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরআগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বাদলের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। মন্ত্রীবৃন্দ, চিপ হুইপ, হুইপ, সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং জাতীয় সংসদের কর্মকর্তা কর্মচারীগণসহ বিভিন্ন শ্রেনী পেশার লোক জানাজায় শরিক হয়েছেন।এসময় পুলিশের একটি চৌকষদল মরহুমের প্রতি রাষ্ট্রীয় অভিবাদন জানায় এবং বিউগলে করুণ সুর বেজে ওঠে।পরে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন জাতীয় সংসদ ভবনের পেশ ইমাম।জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-র একাংশের কার্যকরী সভাপতি মইনউদ্দীন খান বাদল বৃহস্পতিবার ভারতের বাঙ্গালুরুর একটি হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি চট্টগ্রাম-৮ আসন থেকে তিনবারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat