×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-১১-০৯
  • ৩৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঘূর্ণিঝড় ‘বুলবুল’ জরুরি প্রয়োজনে সরকারি সংস্থার যোগাযোগের নম্বর

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ চলাকালীন ও পরবর্তী সময়ে যেকোনো সহায়তার জন্য প্রস্তুত বাংলাদেশ কোস্ট গার্ডসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থাসমূহ। সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় জরুরি তথ্য আদান-প্রদান ও সহায়তা গ্রহণের জন্য সরকারি দপ্তরসমূহ কন্ট্রোল রুম খুলেছে। বাংলাদেশ কোস্ট গার্ড এর বরিশাল বিভাগের জন্য যোগাযোগের নম্বর ০১৭৬৬৬৯০৬২১, খুলনা বিভাগের জন্য যোগাযোগের নম্বর ০১৭৬৬৬৯০৩৮৩, চট্টগ্রাম বিভাগের জন্য যোগাযোগের নম্বর ০১৭৬৬৬৯০১৫৩ এবং অতিরিক্ত নম্বর ০১৭৬৬৬৯০০৩৩।

ঘূর্ণিঝড় ‘বুলবুল’এর বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জরুরি ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে পানি সম্পদ মন্ত্রণালয় কন্ট্রোল রুম খুলেছে। পানি সম্পদ মন্ত্রণালয়ের কন্ট্রোল রুমের যোগাযোগের নম্বর ০১৩১৮২৩৪৫৬০ এবং পানি উন্নয়ন বোর্ডের কেন্দ্রীয় কন্ট্রোল রুমের মোবাইল নম্বর ০১৫৫২৩৫৩৪৩৩ । এছাড়াও বিআইডব্লিউটিএ’র কন্ট্রোল রুমের মোবাইল নম্বর ০১৯৫৮৬৫৮২১৩ এ যোগাযোগ করা যেতে পারে। ১০৯০ নম্বরে ফোন করেও ঘূর্ণিঝড়ের সর্বশেষ খবর জানা যাবে।

ঘূর্ণিঝড় ‘বুলবুল’এর কারণে সেন্টমার্টিন্স দ্বীপে আটকে পড়া পর্যটকদের সাহায্যের জন্য কক্সবাজার জেলা কন্ট্রোল রুমের নম্বর ০১৭১৫৫৬০৬৮৮ অথবা উপজেলা নির্বাহী অফিসার, টেকনাফ এর ০১৮৫১৯৬৬৯৬৬ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

এছাড়াও ঘূর্ণিঝড় ‘বুলবুল’ সম্পর্কিত সর্বশেষ তথ্যের জন্য তথ্য অধিদফতর, ঢাকার সংবাদকক্ষের ৯৫১২২৪৬, ৯৫১৪৯৮৮ টেলিফোন নম্বরে যোগাযোগ করা যেতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat