×
ব্রেকিং নিউজ :
ঢাকা-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির খোন্দকার আবু আশফাক হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ঝালকাঠিতে ভোট গণনা শুরু, ভোট পড়েছে ৫৭.৯০ শতাংশ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৯-১১-০৮
  • ৩৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় ১৩ জেলায় সাপ্তাহিক ও সরকারি ছুটি বাতিল

 ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় ১৩ জেলায় সাপ্তাহিক ও সরকারি ছুটি বাতিল করা হয়েছে।আজ এক তথ্য বিবরণীতে এ খবর জানানো হয়।এতে বলা হয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ‘ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) বাস্তবায়ন বোর্ড’ এর আজকের সভার সিদ্ধান্ত অনুযায়ী ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলার প্রস্তুতিসহ পরবর্তী প্রয়োজনীয় সকল কার্যক্রম গ্রহণের লক্ষ্যে ১৩টি জেলার সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীর আগামী ৯ ও ১০ নভেম্বর (শনি ও রোববার) সাপ্তাহিক ও সরকারি ছুটি বাতিল করা হয়েছে।জেলাগুলো হচ্ছে সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী, ভোলা, বরগুনা, পিরোজপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, খুলনা, চাঁদপুর, কক্সবাজার ও চট্টগ্রাম।এসব জেলাসমূহের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের কর্মস্থল ত্যাগ না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।আজ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সম্পর্কিত একটি আদেশ জারি করা হয়েছে বলে তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat