×
ব্রেকিং নিউজ :
ঢাকা-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির খোন্দকার আবু আশফাক হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ঝালকাঠিতে ভোট গণনা শুরু, ভোট পড়েছে ৫৭.৯০ শতাংশ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৯-১১-০৮
  • ৩৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবেলায় সরকারের প্রস্তুতি রয়েছে : ত্রাণ প্রতিমন্ত্রী

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবেলায় সরকারের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।প্রতিমন্ত্রী সতর্কতা সংকেত এখন ৭ নম্বরে রয়েছে জানিয়ে আরও বলেন, ‘উপকূলীয় অঞ্চলের মানুষজন ও তাদের গবাদিপশু যেন নিরাপদে সাইক্লোন শেল্টারে আশ্রয় নিতে পারে সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে । ইতিমধ্যে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ সংশ্লিষ্ট জেলা ও উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তা ও কর্মচারিদের ছুটি বাতিল করা হয়েছে। উপকূলীয় জেলা বা উপজেলায় এ বিষয়ে সতর্কতামূলক প্রচারণা কার্যক্রম জোরদার করা হয়েছে।’
আজ ঢাকায় মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত ঘুর্ণিঝড় “বুলবুল” মোকাবেলায় আগাম সতর্কতা, করণীয় ও প্রস্তুতি বিষয়ক এক সভাশেষে ব্রীফিংয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অবঃ) তাজুল ইসলাম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো: শাহ কামাল এবং সংশ্লিষ্ট অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, ইতিমধ্যে উপকুলীয় ৭টি জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, বরগুনা, পটুয়খালী, ভোলা এবং পিরোজপুরে ২ হাজার করে মোট ১৪ হাজার শুকনো খাবারের প্যাকেট এবং নগদ ১০ লাখ করে মোট ৭০ লাখ টাকা, ২শ’ মেট্রিক (মে.) টন করে ১৪শ’ মেঃটন চাল এবং নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ৫ লাখ করে মোট ৩০ লাখ টাকা, ১শ’ মেঃটন করে মোট ৬শ’ মেঃটন চাল বরাদ্দ দেয়া হয়েছে। চাহিদা অনুযায়ী আরো বরাদ্দ দেয়া হবে।প্রতিমন্ত্রী জানান, দুর্যোগ প্রবণ জেলাসমূহের মানুষজনকে সরকার কর্তৃক প্রদত্ত “পারিবারিক সাইলো”-তে প্রয়োজনীয় খাবার ও দ্রব্যাদি সংরক্ষণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat