×
ব্রেকিং নিউজ :
তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ঝালকাঠিতে ভোট গণনা শুরু, ভোট পড়েছে ৫৭.৯০ শতাংশ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ৮ জনকে জরিমানা
  • প্রকাশিত : ২০১৯-১০-৩০
  • ৩৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বোরহানউদ্দিনের ঘটনা নিয়ে বিএনপি ঘোলা পানিতে মাছ শিকারের ষড়যন্ত্র করেছে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভোলার বোরহানউদ্দিনের ঘটনার সাথে যারা জড়িত তারা কেউ ছাড় পাবে না।তিনি বলেন, বিএনপি বোরহানউদ্দিনের ঘটনার নিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের ষড়যন্ত্র করেছে। কিন্তু প্রধানমন্ত্রী বিএনপিকে কোন ইস্যু তৈরির সুজোগ দেননি। যারা এ ঘটনার সাথে জড়িত কেউ ছাড় পাবেনা।
ওবায়দুল কাদের আজ বুধবার দুপুরে জেলার চরফ্যাশন উপজেলার ঈদগাহ মাঠে এক সূধী সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে এ কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি এখন আন্দোলনে ব্যর্থ, নির্বাচনেও ব্যর্থ। আর যারা অন্দোলনে ব্যর্থ, দেশের ইতিহাস বলে তারা নির্বাচনে বিজয়ী হতে পারে না। আন্দোলনে বিজয়ীরাই নির্বাচনে জয়ী হয়। বিএনপি ব্যর্থ হয়ে এখন বিভিন্ন ইস্যু খুঁজে বেড়ায়।তিনি বলেন, বিএনপি নিরাপদ সড়ক আন্দোলনে ইস্যু খুঁেজ ব্যর্থ হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের উপর ভর করেও ব্যর্থ হয়। বুয়েটের আবরার হত্যাকান্ড নিয়েও ইস্যু খোঁজার চেষ্টা করে বিফল হয়েছে।ওবায়দুল কাদের বলেন, অপরাধ অপকর্ম করলে আওয়ামী লীগ তার ঘরের লোকদেরও ছাড় দেয়না এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমান করেছে। নুসরাত হত্যা মামলায় আওয়ামী লীগের উপজেলা সভাপতি ফাসির আদেশে দন্ডিত হয়েছে।যেখানে টেন্ডারবাজ, চাঁদাবাজ, মাদক, দুর্নীতি, সন্ত্রাস সেখানেই প্রধানমন্ত্রীর এ্যাকশন। কাউকেই তিনি ছাড় দেবেননা।
দেশে চলমান শুদ্ধি অভিযান সম্পর্কে তিনি বলেন, প্রধানমন্ত্রী লোক দেখানো অভিযান চালাচ্ছেননা। তিনি জনগণের চোখের-মনের ভাষা বুঝতে পারেন। তাই মানুষ যাদের কার্যকলাপে অসন্তোষ্ট, যাদের বিরুদ্ধে ক্ষোভ আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছেন। অভিযানে টার্গেট যারা তারা শেখ হাসিনার নিজের ঘরের লোক।সেতুমন্ত্রী বলেন, আমাদের প্রচুর উন্নয়ন হয়েছে। এখন দরকার জনগণের সাথে ভালো আচরণ। ১০টা উন্নয়ন কোন কাজে আসবেনা যদি একটা খারাপ আচরণ কারো সাথে হয়। খারাপ ব্যবহার উন্নয়নকে ম্লান করে দেয়। দল ভারী করার জন্য খারাপ সুবাধাবাদী লোকদের দলে না ভেড়ানোর জন্য নেতা-কর্মীদের প্রতি আহবান জানান তিনি।তিনি বলেন, খারাপ ও সুবিধাবাধী লোক সুসময়ের বসন্তের কোকিল। সময় চলে গেলে কোকিলরাও পালিয়ে যাবে। তাদের আর খুঁজে পাওয়া যাবে না। তাই এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান।উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির সভাপতিত্বে সমাবেশে উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ভিপি প্রমুখ বক্তব্য রাখেন।এর আগে মন্ত্রী ৪০ কোটি টাকা ব্যয়ে নব-নির্মিত চরফ্যাশন-বেতুয়া লঞ্চঘাট সড়কের উদ্বোধন করেন সেতুমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat