×
ব্রেকিং নিউজ :
তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ঝালকাঠিতে ভোট গণনা শুরু, ভোট পড়েছে ৫৭.৯০ শতাংশ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ৮ জনকে জরিমানা
  • প্রকাশিত : ২০১৯-১০-৩০
  • ৩৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করেছে ডব্লিউআইইএফ এবং এসইএসিও

ওয়াল্ড ইসলামিক ইকনোমিক ফোরাম (ডব্লিউআইইএফ) এবং দক্ষিণ-পূর্ব এশীয় কোঅপারেশন (এসইএসিও) ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বিগত এক দশকে বাংলাদেশের অর্থনীতির অগ্রগতির ভূয়সি প্রশংসা করেছে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠক শেষে সাংবাদিকদের জানান, তারা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বিগত এক দশকে বাংলাদেশের অর্থনীতির উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ডব্লিউআইইএফ’র সেক্রেটারি জেনারেল আহমদ ফুজি আবদুল রাজ্জাকের নেতৃত্বে ডব্লিউআইইএফ এবং এসইএসিও’র সাত সদস্যের একটি প্রতিনিধি দল আজ বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎকালে তারা এ প্রশংসা করেন।ডব্লিউআইইএফ এবং এসইএসিও’র ফাউন্ডেশন নেতৃবৃন্দ ঢাকায় অনুষ্ঠিত ডব্লিউআইইএফ এবং এসইএসিও ফাউন্ডেশনের গোলটেবিল বৈঠকে গঠনমূলক আলোচনা করেছেন। মঙ্গলবারে ঢাকায় অনুষ্ঠিত এই বৈঠকের প্রতিপাদ্য বিষয় ছিল ‘আঞ্চলিক সহযোগিতা:রূপান্তরিত অর্থনীতি’।ডব্লিউআইইএফ’র সেক্রেটারি জেনারেল ২০২০ সালে কাতারে অনুষ্ঠিতব্য ডব্লিউআইইএফ এবং এসইএসিও’র পরবর্তী সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান। তিনি ২০২১ সালে ডব্লিউআইইএফ এবং এসইএসিও’র সম্মেলনের জন্য স্বাগতিক দেশ হিসেবে বাংলাদেশের নাম প্রস্তাব করেন।প্রধানমন্ত্রী ডব্লিউআইইএফ এবং এসইএসিও যৌথ উদ্যোগে আয়োজিত গোল টেবিল বৈঠকের আলোচ্যসূচির প্রশংসা করেন। তিনি বলেন, দেশে আরো শিল্পায়ন ও অধিক কর্মসংস্থানের লক্ষে একশতটি ইকনোমিক জোন প্রতিষ্ঠা করা হচ্ছে।
শেখ হাসিনা বলেন, এই জোনে স্থানীয় উদ্যোক্তাদের পাশাপাশি বিদেশী বিনিয়োগকারীদের জন্য প্লট বরাদ্দ দেয়া হচ্ছে।প্রধানমন্ত্রীর আর্ন্তজাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat