×
ব্রেকিং নিউজ :
তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ঝালকাঠিতে ভোট গণনা শুরু, ভোট পড়েছে ৫৭.৯০ শতাংশ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ৮ জনকে জরিমানা
  • প্রকাশিত : ২০১৯-১০-২৯
  • ৩৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নুসরাত হত্যা মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে প্রেরণ

নুসরাত হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স কপি আজ মঙ্গলবার হাইকোর্টে পাঠানো হয়েছে।এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী হাফেজ আহাম্মদ জানান, মঙ্গলবার দুপর দেড়টার দিকে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্টেনোগ্রাফার মো: শামছুদ্দিন আসামীদের মৃত্যু পরোয়ানা নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।শামছুদ্দিন জানান, নুসরাত হত্যা মামলার ২১১ পৃষ্ঠার রায়সহ ২ হাজার ৩২৭ পাতার নথি হাইকোর্টে জমা দেয়া হবে।
তিনি অফিসের গাড়িযোগে ঢাকা যাচ্ছেন। তার সাথে দুই পুলিশ সদস্য রয়েছে।উল্লেখ্য, নুসরাত চলতি বছরের ৬ এপ্রিল ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় আলিম পরীক্ষা কেন্দ্রে গেলে তাকে ছাদে ডেকে নিয়ে শরীরে আগুন ধরিয়ে দেয়া হয়। এ ব্যাপারে নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমান বাদি হয়ে সোনাগাজী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। ১০ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় নুসরাতের মৃত্যু হয়।পরে এ মামলা পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই)-এ হস্তান্তর করা হয়। পিবিআই চলতি বছরের ২৯ মে ১৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করে। আদালত ২৭ জুন হতে ৩০ সেপ্টেম্বরের মধ্যে মোট ৬১ কার্যদিবসে ৮৭জনের সাক্ষ্য গ্রহণ শেষে ২৪ অক্টোবর রায় ঘোষনা করেন। রায়ে অভিযুক্ত ১৬ জনের সবাইকে ফাঁসির আদেশ দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat