×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-১০-২৮
  • ৩১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় ইঞ্জিনিয়ারিং কোরের সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য ইঞ্জিনিয়ারিং কোরের সকল সদস্যের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি আজ সোমবার কোর অব ইঞ্জিনিয়ার্সের ‘৭ম কর্নেল কমান্ড্যান্ট’ হিসেবে অভিষিক্ত হওয়ার পর নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে কোর অব ইঞ্জিনিয়ার্সের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে উপস্থিত সকল অধিনায়কের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তৃতায় এ আহ্বান জানান।
সেনাপ্রধান আধুনিক ও যুগোপযোগি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জনের ওপরও গুরুত্ব আরোপ করেন।আজ আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, নাটোরের কাদিরাবাদ সেনানিবাসের ‘ইঞ্জিনিয়ার সেন্টার এন্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং’ সেনাবাহিনীর প্রধান’কে আজ সোমবার কোর অব ইঞ্জিনিয়ার্সের ‘৭ম কর্নেল কমান্ড্যান্ট’ হিসেবে অভিষিক্ত করেন।এরআগে জেনারেল আজিজ আহমেদ অনুষ্ঠানস্থলে পৌঁছালে কোর অব ইঞ্জিনিয়ার্সের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।পরে কোর অব ইঞ্জিনিয়ার্সের জ্যেষ্ঠ অধিনায়ক লে. কর্নেল ফারুক এবং জ্যেষ্ঠ সুবেদার মেজর ‘অনারারি ক্যাপ্টেন’ রশিদ সেনাবাহিনী প্রধান’কে কোর অব ইঞ্জিনিয়ার্সের ‘কর্নেল কমান্ড্যান্ট’র র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।এরপর তিনি কোর অব ইঞ্জিনিয়ার্সের সদস্যদের দরবার গ্রহণ করেন এবং দরবার শেষে কর্নেল কমান্ড্যান্ট কোয়ার্টার গার্ড পরিদর্শন করেন।এছাড়াও জেনারেল আজিজ মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
আইএসপিআর জানায়,সেনাবাহিনীর প্রচলিত রীতি অনুযায়ি একজন সিনিয়র অফিসারের প্রতি গভীর ও আন্তরিক শ্রদ্ধা নিবেদন করে পিতৃসুলভ অভিভাবকের আসনে ‘কর্নেল অব দি রেজিমেন্ট’ উপাধি দিয়ে অভিষিক্ত করা হয়ে থাকে।উক্ত অনুষ্ঠানে উর্দ্ধতন সামরিক কর্মকর্তাবৃন্দ, বেসামরিক গন্যমান্য ব্যক্তিবর্গ এবং ইঞ্জিনিয়ার কোরের সামরিক ও অসামরিক সদস্যগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat