×
ব্রেকিং নিউজ :
ঝালকাঠিতে ভোট গণনা শুরু, ভোট পড়েছে ৫৭.৯০ শতাংশ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ৮ জনকে জরিমানা ভোট দিতে পেরে চট্টগ্রামের তরুণ ভোটারদের উচ্ছ্বাস, প্রবীণদের স্বস্তি জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-১০-২৫
  • ৩৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে একশ দিনের কাউন্টডাউন

 বঙ্গবন্ধুর একশ’তম জন্মবার্ষিকী ও মুজিববর্ষ উদযাপনের একশ’ দিন আগে থেকে শুরু হবে ক্ষণ গণনার পালা। আগামী ২০২০ সালের ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। এদিন থেকেই মুজিববর্ষ উদযাপন শুরু হবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী বৃহস্পতিবার কমিটির কার্যালয় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ঢাকাসহ সারা দেশে একযোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উদযাপনের নানা আয়োজন সংক্রান্ত এক সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন।সভায় জানানো হয়, বঙ্গবন্ধুর জন্মদিন ১৭ মার্চ জাতীয় শিশু দিবস হিসেবে পালিত হয়। অন্যান্য বছরের মতো ২০২০ সালের এ দিনেও সারা দিনব্যাপী শিশুদের জন্য ছবি আঁকার প্রতিযোগিতাসহ নানা আয়োজন থাকবে। এজন্য একশ’ দিন আগে থেকে ঢাকাসহ সারা দেশে শুরু হতে যাচ্ছে কাউন্টডাউন।একইভাবে ১৭ মার্চ তারিখে সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর একশ’তম জন্মবার্ষিকী ও মুজিববর্ষ উদযাপনের উদ্বোধন অনুষ্ঠান শুরুর সাথে সাথে সারাদেশে একযোগে অনুষ্ঠানটির সম্প্রচার করা হবে। বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে ইতিহাসভিত্তিক তথ্য ও ছবির প্রদর্শনী, বাংলাদেশের গর্বের উপাদানসমূহের ডিসপ্লেসহ আকর্ষণীয় আলোকসজ্জা, আতশবাজির আয়োজন থাকবে।সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদ, স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদের উপস্থিতিতে ঢাকার দুই সিটি করপোরেশনসহ সারাদেশের সব সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনা প্রদান করা হয়। সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় বাস্তবায়ন কমিটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat