×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-১০-২৫
  • ৩৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নতুন সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে আব্দুল মোমেনের অভিনন্দন

 সৌদি আরবের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বাংলাদেশের সরকার, দেশের জনগণ ও তার নিজের পক্ষ থেকে নতুন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদকে পাঠানো বার্তায় জনাব মোমেন তাকে উষ্ণ অভিনন্দন জানান। আজ এখানে প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
ওই বার্তায় মোমেন উল্লেখ করেন যে, প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদকে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ সে দেশের জনগণ এবং দু’টি পবিত্র মসজিদেও খাদেম সৌদি বাদশাহর প্রতি তার বিশ্বাস ও আস্থারই প্রতিফলন।
তাছাড়া সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের গভীর সম্পর্কের উল্লেখ করে মোমেন বলেন, কয়েক দশক ধরে ঢাকা ও রিয়াদের মধ্যে চমৎকার সম্পর্ক বিরাজমান এবং সাম্প্রতিক বছরগুলোতে তা এক নতুন উচ্চতায় পৌঁছেছে।
দু’টি দেশের মধ্যে বিদ্যমান এই চমৎকার ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আগামীতে আরো গভীর ও বহুমুখী হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
জনাব মোমেন সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সুস্বাস্থ্য, কল্যাণ ও দীর্ঘায়ু এবং ভ্রাতৃপ্রতিম সৌদি জনগণের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat