×
ব্রেকিং নিউজ :
ঝালকাঠিতে ভোট গণনা শুরু, ভোট পড়েছে ৫৭.৯০ শতাংশ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ৮ জনকে জরিমানা ভোট দিতে পেরে চট্টগ্রামের তরুণ ভোটারদের উচ্ছ্বাস, প্রবীণদের স্বস্তি জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-১০-১৯
  • ৩৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিউইয়র্ক সিটির পাঁচ সিনেটর কাল আসছেন

বাংলাদেশে যে ব্যাপক উন্নয়ন হয়েছে তা সরেজমিন পরিদর্শনে নিউইয়র্ক সিটির পাঁচ সিনেটর আগামীকাল ঢাকায় আসছেন।সিনেটর লুইস সেপুলভেদার নেতৃত্বে পাঁচ সিনেটর ও অপর তিন স্টাফসহ একটি প্রতিনিধি দল বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে স্বাক্ষাত করার পাশাপাশি সিলেট ও কক্সবাজার সফর করবে। আজ পরলাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এই পাঁচ সিনেটর নিউইয়র্কে বাংলাদেশ কমিউনিটিকে বিভিন্ন বিষয়ে এবং বিভিন্নভাবে জোরালো সমর্থন ও সহযোগিতা দিয়ে থাকেন।পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সর্বশেষ যুক্তরাষ্ট্র সফরকালে সিনেটর লুইস তার সঙ্গে সাক্ষাৎ করে তাকে জানান যে দীর্ঘদিন তিনি নিউইয়র্কের বাংলাদেশ কমিউনিটির জন্য কাজ করছেন এবং তিনি শিগগিরই বাংলাদেশ সফর করবেন।লুইস এ সময় প্রবাসী বাংলাদেশী কমিউনিটির সাথে তিনি আরো অর্থবহ ও গঠনমূলক সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখার ইচ্ছা ব্যক্ত করেন।প্রতিনিধি দলটি ২০ অক্টোবর সকালে বাংলাদেশে পৌঁছবেন এবং সফর শেষে আগামী ২৬ অক্টোবর ফিরে যাবেন।সফরকারী আট সদস্যের প্রতিনিধিদলের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু কর্মসূচির আয়োজন করেছে এবং তাদের অনুরোধে, স্থানীয়ভাবে আতিথেয়তার ব্যবস্থা করেছে।এ সময় কয়েকজন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকানও সম্পূর্ণ ব্যক্তিগতভাবে বাংলাদেশ সফর করবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। তারা স্টেট সিনেটর প্রতিনিধি দল বা বাংলাদেশ সরকার যে আয়োজন করেছে, তার অন্তর্ভূক্ত নন বলেও এতে উল্লেখ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat