×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-১০-১৬
  • ৪২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘কোয়ালিটি টাইম’ কাটাচ্ছেন এই বাঙালি দেবীনা!

পুজোর রেশ কাটতে না কাটতেই বলি থেকে টলিপাড়ার তারকারা পাড়ি দিয়েছেন বিদেশে। উদ্দেশ্য একটাই, বছরভর নিজেদের ব্যস্ততা থেকে একটুখানি সময় বের করে নেওয়া। রাজ-শুভশ্রী থেকে শুরু করে দেব-রুক্মিণী— সব্বাই বেরিয়ে পড়েছেন বেড়াতে। সেই তালিকায়যুক্ত হয়েছেন বলি সিরিয়াল পাড়ায় পরিচিত মুখ বঙ্গললনা দেবীনা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্বামী গুরমীত চৌধুরী। এই তারকা জুটি পাড়ি দিয়েছেন মলদ্বীপে।হলুদ শর্টসে গুরমীত এবং কালো মনোকিনিতে দেবীনা যেন ‘মেড ফর ইচ আদার’। সোশ্যাল মিডিয়ায় তাঁদের ট্রিপের শেয়ার করা ছবি ইতিমধ্যেই ভাইরাল। কখনও দোলনায় দোল খাচ্ছেন দেবীনা, আবার কখনও বা গুরমীতের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে ধরা দিয়েছেন তিনি। গুরমীতও কিন্তু কোনও অংশে কম যান না। ফ্যাশন স্টেটমেন্টে বউ দেবীনাকে রীতিমতো টেক্কা দেবেন তিনি। করেছেন জেট-স্কীও। দু’জনে মিলে যে চুটিয়েমলদ্বীপের অবকাশ উপভোগ করছেন তার আঁচ বেশ ভালভাবেই পাওয়া যাচ্ছে।সেই ২০১১ থেকে নেটিজেনদের ‘ কাপল গোল’ দিয়ে চলেছেন দেবীনা এবং গুরমীত। ছোটপর্দার ‘রামায়ণ’-এ রাম এবং সীতার ভূমিকায় দেখা গিয়েছিল তাঁদের। প্রেমটা যদিও শুরু হয়েছিল ২০১১-র আগে। ওই ২০০৬ নাগাদ। সে সময় দু’জনেই পা রেখেছেন মুম্বইয়ে। চোখে কিছু করে দেখানোর স্বপ্ন। এমন সময়েই ‘কমন ফ্রেন্ড’-এর মাধ্যমে দু’জনের আলাপ। সেখান থেকেই প্রেম গাঢ় হয়, পরিণতি পায় বিয়েতে। মাঝে অনেকগুলো বছর পার হয়ে গিয়েছে, কিন্তু গুরমীত-দেবীনার রসায়ন আজও একই রকম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat