×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-১০-১৪
  • ৩৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
টঙ্গীতে আগুনে বসত বাড়ির ৯টি ঘরের মালামাল পুড়ে গেছে

 রাজধানীর অদূরে টঙ্গী শিল্পনগরীর দক্ষিণ আরিচপুর এলাকায় আজ সকালে জনৈক সালাউদ্দিনের বসত বাড়িতে আগুন লেগেছে।
আগুনে বসতঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও রিকসার গ্যারেজের মালামাল পুরে গেছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।
অগ্নিকান্ডের খবর পেয়ে গাজীপুরের টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের তিনটি ইউনিটের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
আগুনে ৯টি ঘর ও বিভিন্ন ধরনের আসবারপত্র ভস্মীভূত হয়ে গেছে।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন বাসসকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, সোমবার সকাল সোয়া ৮টার দিকে মো. সালাউদ্দিনের বসতঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শীখা চারপাশে ছড়িয়ে পড়ে।
এলাকাবাসি ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে বিভিন্ন ধরনের মালামালসহ ছোট-বড় ৯টি ঘর পুড়ে যায়। ঘরগুলোতে রিকশার গ্যারেজ, পুরাতন বস্তা-কাগজ লাকড়িসহ বিভিন্ন ধরনের আসবারপত্র ছিল।
বিড়ি কিংবা সিগারেটের আগুন থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কোন ধরনের হতাহতের ঘটনা ঘটেনি বলে দমকল বাহিনী সূত্রে জানা যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat