×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-১০-১২
  • ৪২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঘনিষ্ঠতায়-আদরে নুসরাতের সিঁদুর খেলা

বিয়ের পর প্রথম পুজো। তাই আর পাঁচজনের মতো নুসরতও সেই ষষ্ঠী থেকেই মেতেছিলেন পুজোর আনন্দে। অষ্টমীর সকালে অঞ্জলি দেওয়া থেকে শুরু করে কোমরে শাড়ি গুঁজে ঢাক বাজানো— কিছুই বাদ যায়নি। ত্রয়োদশীর দুপুরে স্বামী নিখিলের সঙ্গে সিঁদুর খেলায় মেতে উঠলেন সাংসদ-অভিনেত্রী।

মানিকতলার লোহাপট্টি চালতাবাগানের পুজোয় এসে আনন্দে ভাসলেন নিখিল-নুসরত। নুসরত পরেছিলেন সাবেক লাল পাড়-সাদা শাড়ি। গা-ভর্তি গয়না। পুরো শাড়ি জুড়ে জরির কাজ। হবেই তো, নতুন বউ বলে কথা! নিখিল পরেছিলেন সাদা রঙের কুর্তা।

হাতে বরণডালা নিয়ে রীতি-নীতি মেনেই মাকে বরণ করে নিলেন নুসরত। মা দুর্গার সামনেই নিখিল রাঙিয়ে দিলেন তাঁর সিঁথি। গালেও সিঁদুরের ছোঁয়া। নিজেদের মধ্যে খুনসুটিতেও মাতলেন নবদম্পতি। সিঁদুর খেলা শেষে নুসরত সোজা চলে গেলেন রেড রোডের বিসর্জনের মেগা কার্নিভালে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্রতিমার আগে রানির মতো হেঁটে এলেন বসিরহাটের এই সাংসদ। তাঁর দিক থেকে যেন চোখ ফেরানোই দায়!সেখানেও সঙ্গী স্বামী নিখিল।
হিন্দু রীতি-নীতি পালনের জন্য বারেবারেইকট্টরপন্থীদের বিরাগভাজন হয়েছেন নুসরত। তাতে অবশ্য থোড়াই কেয়ার অভিনেত্রীর। সমস্ত বিতর্ক উড়িয়ে দিয়ে নুসরতের বক্তব্য, “আমি ঈশ্বরের বিশেষ সন্তান। আমার একটাই ধর্ম। তা হল মানবতা।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat