×
ব্রেকিং নিউজ :
ঝালকাঠিতে ভোট গণনা শুরু, ভোট পড়েছে ৫৭.৯০ শতাংশ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ৮ জনকে জরিমানা ভোট দিতে পেরে চট্টগ্রামের তরুণ ভোটারদের উচ্ছ্বাস, প্রবীণদের স্বস্তি জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-১০-১২
  • ৪১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বুয়েটে ভর্তি পরীক্ষা উপলক্ষে ছাত্র আন্দোলন স্থগিত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ১৪ অক্টোবরের ভর্তি পরীক্ষাকে সামনে রেখে ১৩ ও ১৪ অক্টোবর দুই দিন আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।আজ শনিবার বেলা আড়াইটার দিকে বুয়েটের শহীদ মিনারের সমাবেশ থেকে এ ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
আন্দোলনকারী শিক্ষার্থীদের একজন প্রতিনিধি বলেন, বুয়েট প্রশাসনের আন্দোলনকারীদের ১০ দফা দাবি মেনে নেয়ার ক্ষেত্রে কিছু দৃশ্যমান পদক্ষেপ এবং ভর্তিচ্ছু ১২ হাজার শিক্ষার্থীর ভোগান্তির কথা বিবেচনা করে ১৩ ও ১৪ অক্টোবর চলমান আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আন্দোলনকারীরা ১৪ অক্টোবর সোমবার বুয়েটে ভর্তি পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিও জানিয়েছেন।
আন্দোলনকারীরা ক্যাম্পাসে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সহায়তার আশ্বাস দিয়েছেন।প্রতিনিধি বলেন, তারা আন্দোলন প্রত্যাহার করছেন না, দুই দিনের জন্য স্থগিত রাখছেন।এর আগে শুক্রবার বুয়েট কর্তৃপক্ষ ক্যাম্পাসে সকল রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধ ঘোষণা করে এবং আবরার ফাহাদ হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৯ ছাত্রকে সাময়িক বহিষ্কার করে।বুয়েটের ভিসি প্রফেসর সাইফুল ইসলাম আন্দোলনরত শিক্ষার্থীদের ক্যাম্পাসে কাউকে র‌্যাগিংয়ের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন।তিনি বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আববার হত্যা মামলা চালানোর খরচ বহন করবে এবং তার পরিবারকে ক্ষতিপূরণ দেবে।এর আগে আন্দোলনকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ১০ দফা দাবি পেশ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat