×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-১০-১১
  • ৩৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে আজ শুক্রবার রাতে দেশে ফিরেছেন।রাত সাড়ে ১০টার পর সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে করে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন তিনি।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ শুক্রবার রাতে বাসস’কে একথা জানিয়েছেন।তিনি জানান, বিমানবন্দর থেকে সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের সরাসরি বাসায় যাবেন। ওবায়দুল কাদেরের সহধর্মিণী ইসরাতুন্নেছা কাদেরও সফরসঙ্গী হিসেবে ছিলেন।বৃহষ্পতিবার দুপুরে ফলো-আপ চিকিৎসার জন্য সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে করে ওবায়দুল কাদের সিঙ্গাপুরে যান।
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে কাদেরের স্বাস্থ্য পরীক্ষা শেষে তার স্বাস্থ্য নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন চিকিৎসক দলের প্রধান ডা. ফিলিপ কোহ।এদিকে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক (উন্নয়ন) ডা. আবু নাসার রিজভী সাংবাদিকদের জানান, বাইপাস সার্জারি শেষে দ্বিতীয়বারের মতো ওবায়দুল কাদেরের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। তার স্বাস্থ্য স্থিতিশীল রয়েছে এবং প্রতিটি প্যারামিটার আশানুরূপ উন্নতি হয়েছে।ওবায়দুল কাদেরের হৃদযন্ত্রের কার্যক্ষমতা বেড়েছে এবং শতকরা হারে তা ক্রমশ উন্নতির দিকে যা অত্যন্ত ইতিবাচক বলে জানান ডা. রিজভী।-বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat