×
ব্রেকিং নিউজ :
ঝালকাঠিতে ভোট গণনা শুরু, ভোট পড়েছে ৫৭.৯০ শতাংশ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ৮ জনকে জরিমানা ভোট দিতে পেরে চট্টগ্রামের তরুণ ভোটারদের উচ্ছ্বাস, প্রবীণদের স্বস্তি জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-১০-০৬
  • ৩৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইরাকে সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৯৯

রাকের রাজধানী বাগদাদ ও দক্ষিণাঞ্চলীয় বেশ কয়েকটি শহরে গতকাল শনিবারও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। গতকাল বিক্ষোভের পঞ্চম দিনে দেশটির রাজধানী বাগদাদে পুলিশের গুলিতে ৫ জন নিহত হয়েছেন। এনিয়ে গত মঙ্গলবার থেকে শুরু হওয়া বিক্ষোভে কমপক্ষে ৯৯ জন নিহত হওয়ার খবর দিয়েছে দেশটির কয়েকটি মানবাধিকার সংগঠন। এ ঘটনায় আহত হয়েছেন তিন হাজারের বেশি মানুষ।চাকরির সংকট, নিম্নমানের সরকারি সেবা ও দুর্নীতির বিরুদ্ধে গত মঙ্গলবার থেকে বাগদাদের রাজপথে নামে কয়েক হাজার বিক্ষোভকারী। নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস ও গুলি চালিয়ে তাদের ওপর চড়াও হলে এই বিক্ষোভ অন্যান্য শহরেও ছড়িয়ে পড়ে। বিশেষ করে শিয়া অধ্যুষিত দক্ষিণাঞ্চলীয় বেশ কয়েকটি শহরে বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করে।বিক্ষোভ থামাতে গত বৃহস্পতিবার সকাল থেকে কারফিউ জারি করা হয়। কিন্তু এরপরও বিভিন্ন স্থানে বিক্ষোভ চলতে থাকে। বিক্ষোভকারীদের উপর নিরাপত্তাবাহিনীর গুলিতে বাগদাদ, নাসসিরিয়া, আমারা, বাকুবাতে প্রাণ গেছে ৯৯ জনের। এই তথ্য জানিয়েছে কয়েকটি মানবাধিকার সংগঠন। তবে দেশটির সরকার ৮১ জনের মৃত্যুর খবর জানিয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বাগদাদসহ বিভিন্ন স্থানে কারফিউ জারি করা হয়। গতকাল বাগদাদ থেকে কারফিউ প্রত্যাহার করা হয়। এরপরই আবারও বিক্ষোভ ও সহিংসতা শুরু হয়। বন্ধ রাস্তাঘাটে সেনা বহর ছাড়া কিছু চোখে পড়ছে না।—বিবিসি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat