×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-১০-০৫
  • ৩৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ব্রুনাইয়ে পাঁচ প্রবাসী বাংলাদেশীর পাসপোর্ট বাতিল

মানবপাচার,অবৈধ ভিসা ব্যবসা ও প্রবাসী শ্রমিকদের নির্যাতনের অভিযোগে সরকার ব্রুনাইয়ে বসববাসরত পাঁচ প্রবাসীর বাংলাদেশী পাসপোর্ট বাতিল করেছে।
প্রবাসী শ্রমিক নির্যাতনের প্রেক্ষিতে ব্রুনাইয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এই পাঁচ অনাবাসী বাংলাদেশীর পাসপোর্ট বাতিলের অনুরোধ করে। এর প্রেক্ষিতে সরকার এই সিদ্ধান্ত নেয়।
যে পাঁচ প্রবাসীর পাসপোর্ট বাতিল করা হয়েছে, তারা হলেন- দেলোয়ার মো. আব্দুল লতিফ (পাসপোর্ট নম্বর বিবি-০৩২৮১৫০), জসিম সরকার (বিআর-০৭৭৩৪৬০), মোহাম্মদ সুহেল আহমেদ(বিপি-০১৯৬৫২২), মো. হাবিবুর রহমান (বিসি-০৪১১৭৪৬), মো. জাকির হোসেন (বিএম-০৪২১৮২১)।ব্রুনাইয়ে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।দূতাবাস জানায়,শ্রম অভিবাসন প্রক্রিয়ায় অনৈতিক চর্চা বন্ধ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের পদক্ষেপ গ্রহণের পাশাপাশি ব্রুনাই সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। প্রবাসীরা মনে করেন,পাসপোর্ট প্রত্যাহারের ঘটনায় দালালচক্র যেমন এ বিষয়ে সরকারের শক্ত বার্তা পেয়েছে তেমনি ব্রনাই শ্রমবাজারের প্রতি অভিবাসনগামী সাধারণ মানুষের আস্থা বৃদ্ধি পাবে।উল্লেখ্য, বর্তমানে ব্রুনাইয়ে প্রায় ৩০ হাজার বাংলাদেশী কর্মরত রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat