×
ব্রেকিং নিউজ :
ঝালকাঠিতে ভোট গণনা শুরু, ভোট পড়েছে ৫৭.৯০ শতাংশ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ৮ জনকে জরিমানা ভোট দিতে পেরে চট্টগ্রামের তরুণ ভোটারদের উচ্ছ্বাস, প্রবীণদের স্বস্তি জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-১০-০৩
  • ৩৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষিত ও ভাল মানুষদের অংশগ্রহণ বাড়াতে হবে : এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনের সকল পর্যায়ে শিক্ষিত ও ভাল লোকদের অংশগ্রহণ বাড়াতে হবে।তিনি বলেন, তাহলেই ভাল নেতৃত্ব তৈরি হবে এবং দেশের ইতিবাচক পরিবর্তনের জন্য তারা ভূমিকা রাখতে পারবেন।
রাজধানীর শেরে-বাংলা নগরে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে (এনআইএলজি) আজ উপজেলা পরিষদের পরিকল্পনা ও সেবা প্রদান সম্পর্কিত প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (জাইকা) সহায়তাপুষ্ট উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের অর্থায়নে দেশের নবনির্বাচিত উপজেলা সমূহের উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, মহিলা ভাইস-চেয়ারম্যান এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তাদেরকে উপজেলা পরিষদের পরিকল্পনা ও সেবা প্রদান সম্পর্কিত মৌলিক প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে। এই মৌলিক প্রশিক্ষণ প্রদানের জন্য বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড), পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া (আরডিএ) এবং এনআইএলজি’র ৪৪ জন কর্মকর্তা প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করবেন। তাদের প্রশিক্ষণ প্রদানের জন্য ৪ দিনব্যাপী এই প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব আমিনুল ইসলাম খান, এনআইএলজির মহাপরিচালক তপন কুমার কর্মকার, প্রকল্প পরিচালক মোঃ মহসিন ও জাইকার বাংলাদেশ অফিসের সিনিয়র প্রতিনিধি কোজি মিতুমরি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat