×
ব্রেকিং নিউজ :
ঝালকাঠিতে ভোট গণনা শুরু, ভোট পড়েছে ৫৭.৯০ শতাংশ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ৮ জনকে জরিমানা ভোট দিতে পেরে চট্টগ্রামের তরুণ ভোটারদের উচ্ছ্বাস, প্রবীণদের স্বস্তি জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-১০-০২
  • ৩৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হার এড়ালো রিয়াল

চ্যাম্পিয়নস লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে ক্লাব ব্রুজের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। প্রথম ম্যাচে পেএসজির কাছে বাজে ভাবে হারের পর দ্বিতীয় ম্যাচে ড্র করায় চ্যাম্পিয়নস লিগে এখনো জয় বঞ্চিত জিদানের শিষ্যরা।

সান্তিয়াগো বের্নাবেউয়ে মঙ্গলবার স্থানীয় সময় বিকালে রিয়ালের বিপক্ষে মাঠে নামে ক্লাব ব্রুজ। প্রথমার্ধে এমানুয়েল দেনিসের দুই গোলে এগিয়ে ব্রুজ। ম্যাচের ৯ মিনিটে বাঁ দিক থেকে সতীর্থের বাড়ানো বল জালে পাঠান ইমানুয়েল। আর ৩৯ মিনিটে মদ্রিচের ভুলে বল পেয়ে যান এমানুয়েল। পরে ঠাণ্ডা মাথায় চিপ শটে গোল করেন ২১ বছর বয়সী তরুণ এই স্ট্রাইকার। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রুজ।বিরতির পর কোর্তোয়াকে সরিয়ে গোলপোস্টের নিচে আনেন আলফোন্সে আরেওলাকে জিদান। আর নাচো ফের্নান্দেসের বদলি নামে মার্সেলো। ম্যাচের ৫৫ মিনিটে করিম বেনজিমার ক্রস থেকে দুর্দান্ত হেডে গোল করেন অধিনায়ক রামোস। কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল হওয়ার শঙ্কা জেগেছিল, শেষ পর্যন্ত ভিএআরে বেঁচে যায় স্বাগতিকরা।ম্যাচের ৮৪ মিনিটে ভিনিসিয়াস ‍জুনিয়রকে ফাউল করায় লাল কার্ড দেখেন ব্রুজ অধিনায়ক রুড ভরমার। পরের মিনিটে হেডে গোল করেন কাসেমিরো। শেষ পর্যন্ত বাকি সময় ১০ নিয়ে পার করে দেয় ব্রুজ। ফলে ম্যাচটি ২-২ ব্যবধানে ড্র হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat