×
ব্রেকিং নিউজ :
ঝালকাঠিতে ভোট গণনা শুরু, ভোট পড়েছে ৫৭.৯০ শতাংশ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ৮ জনকে জরিমানা ভোট দিতে পেরে চট্টগ্রামের তরুণ ভোটারদের উচ্ছ্বাস, প্রবীণদের স্বস্তি জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-০৯-২৬
  • ৩৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গৃহবধু হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নাটোরে গৃহবধু সখিনা হত্যার দায়ে স্বামী আফছার উদ্দিনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আদালত।আজ বৃহস্পতিবার নাটোরের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক বেলা সাড়ে ১২টার দিকে এ আদেশ দেন।এ সময় অভিযুক্ত আফছার উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৬ আগস্ট নাটোর সদর উপজেলার লক্ষিপুর গ্রামের নিজ বাড়ি থেকে আফছার উদ্দিন তার অসুস্থ স্ত্রী সখিনাকে চিকিৎসা করানোর নাম করে বাড়ি থেকে বের হয়। এরপর ২৮ আগস্ট আফছার উদ্দিন বাড়িতে একা ফিরে এলে বাড়ির লোকজনের চাপের মুখে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে সে।এ ব্যাপারে নিহত সখিনার ভাই দেওয়ান আলী বাদী হয়ে আফছার উদ্দিনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করে। মামলা দায়েরের পর পুলিশ আফছার উদ্দিনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করে।জিজ্ঞাসাবাদে আফছার উদ্দিন স্বীকার করে যে, বনিবনা না হওয়ায় সে তার স্ত্রীকে হত্যা করেছ। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী কৈগাড়ি কৃষ্টপুর গ্রামের একটি পাট ক্ষেত থেকে সখিনার মরদেহ উদ্ধার করে। পরে এ ঘটনায় পুলিশ তদন্ত শেষে অভিযুক্ত আফছার উদ্দিনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।মামলাটি বিচারের জন্য আদালতে এলে বিচারক সাক্ষ্যপ্রমাণ গ্রহন শেষে অভিযুক্ত আফছার উদ্দিনের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমানিত হওয়ায় তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat