×
ব্রেকিং নিউজ :
ঝালকাঠিতে ভোট গণনা শুরু, ভোট পড়েছে ৫৭.৯০ শতাংশ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ৮ জনকে জরিমানা ভোট দিতে পেরে চট্টগ্রামের তরুণ ভোটারদের উচ্ছ্বাস, প্রবীণদের স্বস্তি জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-০৯-২৪
  • ৩৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপি সরকারের সময়ে ক্যাসিনো সংস্কৃতি শুরু হয় : হাছান মাহমুদ

 তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি সরকারের সময়ে ক্যাসিনো অপসংস্কৃতি শুরু হয়। এই ব্যবসার সঙ্গে বিএনপি’র শীর্ষ নেতারা জড়িত থাকায় সে সময়ে এই অবৈধ ব্যবসার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি।
তিনি আজ এখানে স্থানীয় সার্কিট হাউজে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের অপব্যবহার এবং নানা অনিয়মের বিরুদ্ধে অভিযান চালাচ্ছেন। জড়িতদেরকে পর্যায়ক্রমে আইনের আওতায় আনা হবে। তিনি ব্যবসায়ীদের কাছ থেকে হাওয়া ভবনের মাধ্যমে অনেক বিএনপি নেতার কমিশন নেয়ার উল্লেখ করে বলেন, এ ধরনের কর্মকান্ডের সঙ্গে জড়িত থাকার দায়ে তারেক রহমানের দশ বছর জেল হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম এই ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ক্যাসিনো ব্যবসার তদন্তে জড়িতদের মধ্যে যাদের নাম এসেছে, তাদের সাত জনের মধ্যে ছয় জনই বিএনপি নেতা মীর্জা আব্বাস, সাদেক হোসেন খোকা এবং মোসাদ্দেক আলী ফালুর মদদ পুষ্ট।
তিনি আরো বলেন, ক্যাসিনো ব্যবসায়ে জড়িত যাদের নাম মিডিয়ায় এসেছে, তাদের অধিকাংশই বিএনপি এবং দলের অঙ্গ সংগঠন থেকে আওয়ামী লীগে অনুপ্রবেশকারি। তিনি বলেন, আওয়ামী লীগ একটি ক্লিন ও স্বচ্ছ রাজনৈতিক দল।
এইচটি ইমাম বলেন, বর্তমান অভিযান আওয়ামী লীগের বিরুদ্ধে নয়। আমরা সবসময় ক্লিন রাজনীতিতে বিশ্বাস করি। তিনি বলেন, যত শিগগিরই সম্ভব, দলে অনুপ্রবেশকারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এইচটি ইমাম এবং তথ্যমন্ত্রী হাছান মাহমুদ স্থানীয় শিল্পকলা একাডেমিতে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটি আয়োজিত যুব উৎসবে যোগ দিতে আজ সকালে এখানে আসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat