×
ব্রেকিং নিউজ :
ঝালকাঠিতে ভোট গণনা শুরু, ভোট পড়েছে ৫৭.৯০ শতাংশ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ৮ জনকে জরিমানা ভোট দিতে পেরে চট্টগ্রামের তরুণ ভোটারদের উচ্ছ্বাস, প্রবীণদের স্বস্তি জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-০৯-১৩
  • ৩২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মধ্যরাতে রণবীরের বাড়ি থেকে বেরোলেন আলিয়া

হলুদ রঙের ঝলমলে সালোয়ারে রণবীরের বাড়িতে গিয়েছিলেন তিনি। বেরোনোর সময় পাপারাৎজির ক্যামেরায় ধরা পড়লেন আলিয়া ভট্ট। সেই ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া মাত্রই নেটিজেনরা প্রতিক্রিয়ায় ভরে দিলেন মজার মজার জোকস-এ। ভাবছেন তো, সম্পর্ক নিয়ে লুকোছাপা না করা আলিয়া বয়ফ্রেন্ড রণবীরের বাড়ি থেকে ফেরা নিয়ে এত ঠাট্টা করার কী রয়েছে? ব্যাপারটা তবে খুলে বলা যাক।রাতের অন্ধকারে, দূর থেকে আলিয়ার ওই ছবি দেখে আপনি রীতিমত ভয় পেতে পারেন। ক্যামেরার ফ্ল্যাশে ঝলসে যাওয়া চোখ দেখে আপনার মনে হতেই পারে, আলিয়ার উপর ভর করেছে কোনও অশরীরী। আর সেই ছবিই ভাইরাল হওয়া মাত্রই কেউ কেউ কমেন্ট করেছেন, ‘ইনি আলিয়া নন, ইনি ভূতিয়া ( ভূত)। আবার কেউ বা লিখেছেন, ‘চোখ দেখে মনে হচ্ছে কোনও খারাপ আত্মা ভর করেছে তোমার উপর।’ পাশাপাশি অনেকেই আলিয়ার হয়েও কমেন্ট করেছেন। তাঁদের বক্তব্য, ‘অন্ধকারে দূর থেকে ছবি দেখে আলিয়ার সৌন্দর্য মাপা যায় না।’কিছু দিন আগেই রণবীরের সঙ্গে আফ্রিকায় ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন আলিয়া। তাঁদের বিয়ে নিয়েও বলি মহলে গুঞ্জন ক্রমশ জোরাল হচ্ছে। শোনা যাচ্ছে, এই বছরের শেষেই নাকি সাত পাকে বাঁধা পড়তে পারেন ওই জুটি। তবে এ নিয়ে রণবীর অথবা আলিয়া কাউকেই মুখ খুলতে দেখা যায়নি। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat