×
ব্রেকিং নিউজ :
ঝালকাঠিতে ভোট গণনা শুরু, ভোট পড়েছে ৫৭.৯০ শতাংশ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ৮ জনকে জরিমানা ভোট দিতে পেরে চট্টগ্রামের তরুণ ভোটারদের উচ্ছ্বাস, প্রবীণদের স্বস্তি জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-০৯-১২
  • ৩৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মোজাম্বিকে প্রেসিডেন্টের সমাবেশে পদপিষ্ট হয়ে নিহত ১০

মোজাম্বিকে প্রেসিডেন্ট ফিলিপ নিউসির নির্বাচনী সমাবেশ চলাকালে পদপিষ্ট হয়ে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। দেশটির সাধারণ নির্বাচনের মাত্র এক মাস আগে এ মর্মান্তিক ঘটনা ঘটলো। ক্ষমতাসিন দল একথা জানায়। খবর এএফপি’র।
প্রত্যক্ষদর্শীরা জানান, দেশটির উত্তরাঞ্চলীয় নামপুলা নগরীতে ছোট একটি স্টেডিয়ামে বুধবার এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে এতো বেশি লোক জমায়েত হয়েছিল যে এটি শেষে বের হওয়ার সময় হুড়োহুড়ি পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।ক্ষমতাসিন ফ্রিলিমো দলের এক বিবৃতিতে বলা হয়, এতে ‘দুর্ভাগ্যবশত আমাদের দলের ১০ সমর্থক মারা গেছে।’ এতে আরো বলা হয়, ওই ঘটনায় আরো ৮৫ জন আহত হয়েছে।
সমাবেশে অংশ নেয়া বেনিয়ামিন নুমায়ো এএফপি’কে বলেন, ঘটনাস্থল খুবই বিশৃঙ্খলাপূর্ণ ছিল।নুমায়ো বলেন, ‘সেখানে বের হওয়ার পথগুলো বন্ধ রাখা হয়েছিল। ফ্রিলিমো দলের প্রার্থী প্রেসিডেন্ট নিউসি স্টেডিয়াম ত্যাগ করার পর পথগুলো খুলে দেয়া হয়। এতে একসাথে তাড়াহুড়া করে অনেক লোক বের হতে গেলে এ দুর্ঘটনা ঘটে।দলের পক্ষ থেকে বলা হয়, এ পদপিষ্টের ঘটনায় কমপক্ষে ৬ নারী ও চার পুরুষ নিহত হয়েছে।আগামী ১৫ অক্টোবর মোজাম্বিকে সাধারণ নির্বাচন অনুষ্টিত হওয়ার কথা রয়েছে। এ নির্বাচনে নিউসি দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat