×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-০৯-০৮
  • ৩২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় মুসলমানদের ঐক্য স্থাপন জরুরি : ধর্ম প্রতিমন্ত্রী

বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় মুসলমানদের ঐক্য প্রতিষ্ঠা জরুরি বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ এডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। তিনি বলেন, সৌদি আরব ও বাংলাদেশের সম্পর্ক অতীতের যে কোনো সময়ের তুলনায় এখন অনেক সুদৃৃঢ় এবং সৌহার্দ্যপূর্ণ।
প্রতিমন্ত্রী আজ সকালে জেদ্দা কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমান বন্দরে সৌদি আরবের ধর্ম, দাওয়া ও গাইডেন্স বিষয়ক মন্ত্রী ডক্টর আব্দুল লতিফ বিন আব্দুল আজিজ আল শেখের সাথে বৈঠকে এ মন্তব্য করেন।
এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক, রাজনৈতিক ও উন্নয়নে বিচক্ষণ নেতৃত্বর প্রশংসা করেন সৌদি মন্ত্রী। সৌদি সরকারের আমন্ত্রণে ‘কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল কোরান মেমোরাইজেশন কন্টেস্টে’ সন্মানিত অতিথি হিসেবে অংশ নিতে ৬ দিনের সফরে আজ সকালে সৌদি আরব পৌঁছান ধর্ম প্রতিমন্ত্রী।
পবিত্র মক্কা শরীফের মসজিদুল হারামে ৭-১১ সেপ্টেম্বর, আন্তর্জাতিক এ কোরান মেমোরাইজেশন কন্টেস্টের ৪১তম অধিবেশন চলছে। বাংলাদেশ-সহ বিশ্বের প্রায় ১৫০টি দেশের প্রতিযোগী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat