×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৮-০২
  • ৩৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিষিদ্ধ ঘোষিত হংকং স্বাধীনতা দলের প্রতিষ্ঠাতা গ্রেফতার

নিষিদ্ধ ঘোষিত হংকং স্বাধীনতা দলের প্রতিষ্ঠাতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় অভিযানস্থল থেকে বেআইনি অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়। শুক্রবার পুলিশের এক সিনিয়র কর্মকর্তা এএফপি’কে একথা বলেন।
এদিকে সপ্তাহ’র পর সপ্তাহ ধরে নগরীতে সরকার বিরোধী বিক্ষোভ চলছে। খবর এএফপি’র।
এক বিবৃতিতে পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে শা টিন জেলার একটি শিল্প প্রতিষ্ঠান থেকে আটজনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে সাত পুরুষ ও এক নারী রয়েছে। লাইসেন্স বিহীন অস্ত্র ও বিস্ফোরক রাখার অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়।
বিবৃতিতে গ্রেফতারকৃতদের পরিচয় জানানো হয়নি। তবে পুলিশের সিনিয়র এক সূত্র এএফপি’কে বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে স্বাধীনতা কর্মী অ্যান্ডি চান রয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্র জানায়, অ্যান্ডি চানকে পেট্রল বোমাসহ ওই শিল্প প্রতিষ্ঠানের ভিতর থেকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, জাতীয় নিরাপত্তা হুমকির অজুহাতে গত বছর চানের স্বাধীনতা দল নিষিদ্ধ ঘোষণা করা হয়। ১৯৯৭ সালের পর এই প্রথমবারের মতো দলটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat