×
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-২৩
  • ৭৯৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আপীলের পরিপ্রেক্ষিতে লিভারপুলের মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক এ্যালিস্টারের লাল কার্ড প্রত্যাহার করা হয়েছে। বোর্নমাউথের বিপক্ষে ৩-১ গোলে জয় পাওয়া ম্যাচে তাকে দেখানো লাল কার্ডটি বিতর্কিত উল্লেখ করে এর বিরুদ্ধে আপীল করেছিল ক্লাবটি। 
গত শনিবার প্রিমিয়ার লিগের ওই ম্যাচের ৫৮ মিনিটে রায়ান ক্রিস্টিকে পা দিয়ে মাড়িয়ে যাবার অপরাধে ম্যাক এ্যালিস্টারকে লাল কার্ড দেখান কর্তব্যরত রেফারি থমাস ব্রামাল। ওই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন লিভারপুলের কোচ জার্গেন ক্লপ। তার অভিযোগ, লাল কার্ড দেখানোর কারণে এমনিতেই ‘যথেষ্ট শাস্তি’ পেয়েছে দল। দ্বিতীয়ার্ধে দীর্ঘ সময় বিশ^কাপ জয়ী আর্জেন্টাইন ওই তারকাকে ছাড়া লড়তে হয়েছে। 
শনিবার ক্লপ বলেন,‘ম্যাচ শেষে আমি ফের ঘটনাটি দেখেছি। তালিকায় পয়েন্ট থাকলেই কি আপনাকে লাল কার্ড দেখাতে হবে? আর কোন বিকল্প নেই?
আমাদের বক্তব্য হচ্ছে রেফারি যদি ভিএআর প্রযুক্তির সহায়তা নিয়ে সিদ্ধান্তটি নিতেন তাহলে আমাদের কোন আপত্তি ছিল না। ভিএআর দেখে লাল কার্ড দিলে আমাদের দ্বিমত করার সুযোগ ছিল না। ’
ওই কার্ড যদি আমলে নেয়া হতো তাহলে পরবর্তী অন্তত তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হতেন এ্যালিস্টার। তবে এখন তিনি সম্পুর্ন মুক্ত। ফুটবল এসোসিয়েশনের (এফএ) একজন মুখপাত্র বলেছেন,‘ ভুলক্রমে আরোপিত এ্যালিস্টারের তিন ম্যাচের স্থগিতাদেশ প্রত্যাহার করেছে স্বাধীন রেগুলেটরি কমিশন।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat