×
ব্রেকিং নিউজ :
বাংলাদেশি পণ্য আমদানি বাড়াতে চীনের প্রতি গভর্নরের আহ্বান বিশ্ব পর্যটন দিবস উদ্যাপনে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ মেজর (অব.) মোজাফফরকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা ইউজিসির স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হলেন ডা. নুরুল ইসলাম সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী জামায়াত থেকে বহিষ্কৃত এমপির বিষয়ে সংসদের রেফারেন্স পেলেই ব্যবস্থা: নির্বাচন কমিশনার নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় তীব্র খরা ও ভয়াবহ বন্যার শঙ্কা ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামে খলিলুর-জয়শঙ্কর শুভেচ্ছা বিনিময়
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৯
  • ৫৯০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শোকাহ আগস্টের ১৯ তম দিনে বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
আজ শনিবার দুপুরে বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মমতাজ উদ্দিন ফকির ও সাধারণ সম্পাদক  আব্দুল নূর দুলালের নেতৃত্বে সমিতির সদস্যরা টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে জাতীয় শোক দিবসের অতল শ্রদ্ধা জানান।
পরে তারা বেদীর পাশে ১ মিনিট নীরবতা পালন করে বঙ্গবন্ধুর প্রতি সম্মান প্রদর্শন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে পবিত্র ফাতেহা পাঠ করে সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সদস্যরা বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করেন। দোয়া মোনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের সমৃদ্ধির জন্য প্রার্থনা করা হয়।
এ সময় বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সহ-সভাপতি জেসমিন সুলতানা, সহ-সভাপতি আলী আজম চৌধুরী, কোষাধ্যক্ষ মাসুদুল আলম, সম্পাদক হারুনুর রশিদ, কার্যনির্বাহী কমিটির সদস্য মো. সাফায়েত হোসেন সজীব, সফিক রায়হান শাওন, মনিরুজ্জামান রানা, মহিউদ্দিন রুদ্র, 'ল' রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শামীমা আক্তারসহ বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির ৮শ’  সদস্য  উপস্থিত ছিলেন।
পরে সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি মমতাজ উদ্দিন ফকির ও সাধারণ সম্পাদক আব্দুন নূর দুলাল সদস্যদের সাথে নিয়ে টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে তারা মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat