×
ব্রেকিং নিউজ :
বাংলাদেশি পণ্য আমদানি বাড়াতে চীনের প্রতি গভর্নরের আহ্বান বিশ্ব পর্যটন দিবস উদ্যাপনে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ মেজর (অব.) মোজাফফরকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা ইউজিসির স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হলেন ডা. নুরুল ইসলাম সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী জামায়াত থেকে বহিষ্কৃত এমপির বিষয়ে সংসদের রেফারেন্স পেলেই ব্যবস্থা: নির্বাচন কমিশনার নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় তীব্র খরা ও ভয়াবহ বন্যার শঙ্কা ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামে খলিলুর-জয়শঙ্কর শুভেচ্ছা বিনিময়
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৭
  • ২৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কানাডার একেবারে উত্তরের বৃহত্তম নগরীগুলোর অন্যতম ইয়েলোনাইফের বাসিন্দাদের বুধবার নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ নগরীর দিকে দাবানল এগিয়ে আসায় এ নির্দেশ জারি করা হয়। দাবানলটি সপ্তাহান্তে সেখানে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর এএফপি’র।
কানাডার উত্তরপশ্চিমাঞ্চলের পরিবেশমন্ত্রী শেন থম্পসন এক সংবাদ সম্মেলনে বলেন, ‘দুর্ভাগ্যবশত, আমাদের দাবানল পরিস্থিতি আরো খারাপের দিকে মোড় নেওয়ায় ইয়েলোনাইফের পশ্চিমে ছড়িয়ে পড়া দাবানল বর্তমানে এ নগরীকে সত্যিকারের হুমকির মুখে ফেলে দিয়েছে।’
তিনি শুক্রবারের দুপুর নাগাদ নগরীর প্রায় ২০ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন। সেখানের এমন পরিস্থিতিতে দক্ষিণের একটি মাত্র মহাসড়ক খোলা রাখা হয়েছে। সেখান থেকে চলে যাওয়ার জন্য বাণিজ্যিক ও সামরিক ফ্লাইটেরও ব্যবস্থা করা হচ্ছে।
বুধবার রাত পর্যন্ত দাবানলটি আঞ্চলিক রাজধানীর ১৭ কিলোমিটারের মধ্যে ছিল।
থম্পসন বলেন, ‘আমি জোরদিয়ে বলতে চাই যে, নগরীটি অবিলম্বে বিপদে পড়ার ঝুঁকিতে নেই।’
ইয়েলোনাইফ নগরী কর্তৃপক্ষ এ সপ্তাহের শুরুতে জরুরি অবস্থা ঘোষণা করে। এর পরপরই তা পুরো উত্তরাঞ্চল জুড়ে সম্পসারণ করা হয়।
বর্তমানে এ অঞ্চলের ২৩০টিরও বেশি স্থানে আগুন জ্বলতে দেখা যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat