×
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৩
  • ৩৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নোয়াখালী জেলার সুবর্ণচরে গতরাতে ৮টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার ভোর রাতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আক্তার মিয়ার হাট বাজারে এ
অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, আক্তার মিয়ারহাট বাজারের সাইফুল ক্রেকারিজ থেকে বৈদ্যুতিক শর্টসাকিটে আগুনের সূত্রপাত হয়। এতে বকুল স্টোর, শাকিল স্টোর, ফাতেহা মেডিসিন সেন্টার, নিজাম কসমেটিক্স, মাওলানা মেডিসিন সেন্টার, নুর নবী স্টোর, আলমগীর স্টোর, হুদু মিয়ার নুর কপি হাউজসহ ৮টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে সুবর্ণচর উপজেলা ফায়ার সার্ভিসের একদল সদস্য ঘটনাস্থলে গিয়ে ১ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করে, অগ্নিকান্ডে তাদের কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।  
সুবর্ণচর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইনচার্জ মো.নুরুন নবী বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে। তবে আগুনে ৮টি দোকান পুড়ে যায়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat