×
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-১০
  • ৫৯৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নওগাঁ জেলায় মৃত সাংবাদিকের পরিবার এবং অসুস্থ সাংবাদিকদের চিকিৎসা জনিত আর্থিক  সহযোগিতার চেক বিতরণ করা  হয়েছে। সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের তহবিল থেকে বরাদ্দকৃত অর্থের এ চেক বুধবার সন্ধ্যা৭ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
অনুষ্ঠানে মৃত সাংবাদিক দৈনিক যায়যায়দিন ও বৈশাখী টেলিভিশনের নওগাঁ জেলা প্রতিনিধি আরিফুল ইসলামের স্ত্রী রিতা বেগমকে  ২ লক্ষ টাকা, চিকিৎসা সহায়তা বাবদ দৈনিক যায়যায়দিন পত্রিকার বর্তমান প্রতিনিধি রুহুল আমিনকে ৫০ হাজার টাকা,  দৈনিক ইনকিলাব জেলা প্রতিনিধি এমদাদুল হক সুমনকে ৫০ হাজার টাকা, ধামইরহাট উপজেলায় কর্মরত সাংবাদিক আবু মুসা  স্বপনকে ৫০ হাজার টাকা এবং  নওগাঁ’র সাংবাদিক ফায়সাল কবীরকে ৫০ হাজার টাকার চেক তুলে দেয়া হয়। একই তহবিল থেকে কিছুদিন আগে ডিবিসি নিউজ টিভি’র নওগাঁ জেলা প্রতিনিধি প্রয়াত নাজমুল হুদার স্ত্রী শাকিলা আক্তার প্রধানমন্ত্রী শেখ হাসিনার  হাত থেকে গণভবনে ২ লাখ টাকার চেক গ্রহণ করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আহসান রুবেল, জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন, জেলা টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সভাপতি এ এস এম রায়হান আলম, জেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক হারুন উর রশিদ চৌধুরী, স্থানীয় বিটিভি প্রতিনিধি সাজেদুর রহমান সাজুসহ কালেক্টরেট-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সাংবাদিক উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat