×
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৭
  • ৩৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নাইজারের সামরিক জান্তা রোববার তাদের দেশের আকাশসীমা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে।তারা সতর্ক করে দিয়ে বলেছে, ’আকাশসীমা লঙ্ঘনের যেকোন প্রচেষ্টার তাৎক্ষণিক দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে’। খবর এএফপি’র।
দেশটির নতুন শাসকদের এক বিবৃতিতে  বলা হয়, ‘হস্তক্ষেপের হুমকি’ মোকাবেলায় নাইজারের আকাশসীমা রোববার থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল বিমানের ক্ষেত্রে এটি বহাল থাকবে। আর এ হস্তক্ষেপের হুমকি প্রতিবেশী দেশগুলোর প্রস্তুতির মধ্যদিয়ে স্পষ্ট হয়ে উঠেছে।’খবরে বলা হয়, গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মাদ বাজুমের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পশ্চিম আফ্রিকার ব্লক ইকোওয়াসের বেধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার পর এমন ঘোষণা আসলো।ইকোওয়াস গত রোববার নাইজারের নতুন সামরিক শাসকদের এক সপ্তাহের মধ্যে পদত্যাগ করতে বা সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ মোকাবেলার আল্টিমেটাম বেধে দেয়।বাজুমকে গত ২৬ জুলাই ক্ষমতাচ্যুত করা হয়।
প্রেসিডেন্টের কার্যালয়ে তার নিজস্ব গার্ড সদস্যদের হাতে আটক হওয়ার মধ্যদিয়ে তিনি ক্ষমতা হারান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat