×
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৭
  • ৩৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘চালবাজ ইন  লন্ডন’, ‘আদিত্যম’, ‘কে টিনা’, ‘চান্দু চ্যাম্পিয়ন’, ‘স্ট্রি টু’, ‘ধারকান টু’, ‘নাগিন’সহ প্রায় ডজনখানেক সিনেমা নিয়ে খুবই ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ক্যারিয়ারের প্রথম সিনেমা ‘আশিকি টু’ দিয়েই দর্শকহূদয়ে জায়গা করে নেন এই অভিনেত্রী। 
সেই ধারাবাহিকতায় এরইমধে ‘স্ত্রী’, ‘এক ভিলেন’, ‘ওকে জানু’, ‘ছিঁছোড়ে’র মতো সিনেমা জমা করেছেন নিজের ঝুলিতে। পাশাপাশি সম্প্রতি মুক্তি পাওয়া ‘তু ঝুঠি ম্যায় মক্কার’ সিনেমার সাফল্যের আবারও শিরোনামে এসেছে শ্রদ্ধার নাম। 
তবে এমন সাফল্যের মাঝেও রোমান্টিক ঘরানার সিনেমাকে বিদায় জানাচ্ছেন শ্রদ্ধা। আপাতত জীবনীনির্ভর সিনেমার দিকে মনোযোগী হতে চান তিনি। এর আগে ‘হাসিনা পার্কার’ শিরোনামের একটি জীবনী নির্ভর সিনেমায় অভিনয় করেছিলেন। যদিও সিনেমাটি বক্স অফিসে প্রভাব ফেলতে পারেনি। তবে শ্রদ্ধার অভিনয় দর্শকদের কাছে বেশ প্রশংসিত হয়। 
তবে সফলতা-ব্যর্থতার হিসেব সা কষে এবার লতা মঙ্গেশকর, পদ্মিনী কোলাপুরের জীবনীচিত্রে অভিনয় করতে চান শ্রদ্ধা। সম্প্রতি এক অনুষ্ঠানে তাকে বায়োপিক নিয়ে প্রশ্ন করা হলে এই দুই তারকার নাম উল্লেখ করেন ‘আশিকি ২’ খ্যাত অভিনেত্রী। উল্লেখ্য, সম্পর্কে পদ্মিনী কোলাপুরে তার মাসি। তার সঙ্গে আত্মিক যোগ রয়েছে শ্রদ্ধার।
পাশাপাশি লতা মঙ্গেশকরেরও অনুরাগী শ্রদ্ধা। একাধিকবার সে কথা জনসমক্ষে প্রকাশও করেছেন তিনি। সুরসম্রাজ্ঞীর চরিত্রে অভিনয় করার সুযোগ পাওয়া তার কাছে সৌভাগ্যের ব্যাপার বলে মনে করেন শ্রদ্ধা। তিনি বলেন, ‘অভিনয়ের পাশাপাশি গান গাইতেও ভালোবাসি আমি। এর আগে একাধিক সিনেমায় গান গেয়েছি। সেই জায়গা থেকে একজন গায়িকার জীবনীচিত্রে অভিনয় করার সুযোগ পেলে গান গাওয়ার দিকে আরও বেশি করে নজর দিতে পারবো।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat