×
ব্রেকিং নিউজ :
ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ আগস্ট আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যে যুদ্ধে নতুন উত্তেজনা, সৌদির তেল স্থাপনায় হুথিদের হামলা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা কাস্পিয়ান সাগরে জাহাজে প্রাণঘাতী হামলার জন্য ইউক্রেনকে দায়ী করল ইরান হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১শ’ শয্যার আবাসন ব্যবস্থার ঘোষণা প্রবাসী কল্যাণ মন্ত্রীর পুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন কাজাখস্তানের প্রেসিডেন্ট জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে লুলার প্রতিদ্বন্দ্বী বলসোনারোর ছেলে ফ্লাভিও সিরিয়ায় দুই বাসের সংঘর্ষে হতাহত ৬৫
  • প্রকাশিত : ২০২৩-০৩-২৭
  • ৫০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ই-মেইলে বলিউড অভিনেতা সালমান খানকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজস্থান ও মুম্বাই পুলিশের যৌথ অভিযানে যোধপুর থেকে গ্রেপ্তার করা হয় ঢাকাদ্রম বিষ্ণোই নামে এই অভিযুক্তকে।

ইন্ডিয়া টিভি জানিয়েছে, যে ই-মেইল থেকে সালমান খানের ম্যানেজারের ই-মেইলে হত্যার হুমকি পাঠানো হয়েছিল, সেই মেইলের আইপি অ্যাড্রেসকে পুঁজি করে ঢাকাদ্রম বিষ্ণোইয়ের অবস্থান শণাক্ত করে পুলিশ। পাঞ্জাবের গায়ক সিধু মুসওয়ালার বাবাকে হত্যার হুমকি দিয়েছিলেন ২১ বছর বয়সী এই ব্যক্তি। আজ (২৭ মার্চ) তাকে আদালতে তোলা হতে পারে।

ঢাকাদ্রম বিষ্ণোইকে গ্রেপ্তারের বিষয়টি রবিবার (২৬ মার্চ) টাইমস অব ইন্ডিয়াকে নিশ্চিত করে মুম্বাই পুলিশের এক কর্মকর্তা।

চলতি মাসে টানা কয়েকবার সালমান খানকে হত্যার হুমকি দিয়েছেন গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। গত ১৯ মার্চ সালমান খানের ম্যানেজার জোর্ডি প্যাটেলের ই-মেইলে পাঠানো বার্তায় তাকে ফের হত্যার হুমকি দেওয়া হয়। রোহিত গার্গের আইডি থেকে এই মেইল পাঠানো হয়েছিল।

ইন্ডিয়া টিভি ডটকম জানিয়েছে, হত্যার হুমকি পাওয়ার পর সালমান খানের বন্ধু প্রশান্ত গুঞ্জালকর মামলা দায়ের করেছেন। এ মামলা দায়ের হয়েছে গোল্ডি ব্রার, রোহিত গার্গ ও লরেন্স বিষ্ণোইর বিরুদ্ধে। ইন্ডিয়ান পেনাল কোড ১২০ (বি), ৩৪ এবং ৫০৬ (২) ধারায়। লরেন্স বিষ্ণোইয়ের দেওয়া হত্যার হুমকির বিষয়টিও এজাহারে উল্লেখ রয়েছে।

সালমান খানকে পাঠানো ই-মেইলে বলা হয়েছিল, ‘তোর বস সালমান খানের সঙ্গে গোল্ডি ভাই দেখা করবে। বিষয়টি মিটিয়ে ফেলার জন্য মুখোমুখি বসে কথা বলতে হবে, কথা বলিয়ে দিস। এখনো হাতে সময় আছে, তাই মনে করিয়ে দিলাম। সময় পেরিয়ে গেলে আর মনে করাব না; শুধু ঝটকা দেব।’

এই হুমকি পাওয়ার পর সালমানের নিরাপত্তা নিয়ে চিন্তিত তার পরিবার। এজন্য এই অভিনেতার নিরাপত্তারক্ষীর সংখ্যা বাড়ানো হয়েছে।

সালমান খানের বিরুদ্ধে বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ রয়েছে। ভারতের বিষ্ণোই সম্প্রদায় এই হরিণকে ভক্তি করে। জানা গেছে, এই অভিনেতার বিরুদ্ধে অভিযোগ ওঠার পর থেকে তাকে শত্রু মনে করেন গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই, কারণ তিনিও বিষ্ণোই সম্প্রদায়ের একজন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat