×
ব্রেকিং নিউজ :
আগামী বিশ্বকাপে মুনাফার লক্ষ্য সরকারের : তথ্যমন্ত্রী ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ আগস্ট আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যে যুদ্ধে নতুন উত্তেজনা, সৌদির তেল স্থাপনায় হুথিদের হামলা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা কাস্পিয়ান সাগরে জাহাজে প্রাণঘাতী হামলার জন্য ইউক্রেনকে দায়ী করল ইরান হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১শ’ শয্যার আবাসন ব্যবস্থার ঘোষণা প্রবাসী কল্যাণ মন্ত্রীর পুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন কাজাখস্তানের প্রেসিডেন্ট জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে লুলার প্রতিদ্বন্দ্বী বলসোনারোর ছেলে ফ্লাভিও
  • প্রকাশিত : ২০২৩-০৩-২৬
  • ৫৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং বিগত এক দশকে বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন। অসাধারণ সব গান উপহার দিয়ে শ্রোতাদের মন জয় করেছেন তিনি।

হৃদয়কাড়া কণ্ঠের জাদুতে তিনি নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। শুধু ভারতেই নয়, এর বাইরেও হিন্দি গানের শ্রোতাদের কাছে অরিজিতের জনপ্রিয়তা তুঙ্গে।

বর্তমানে নিজ দেশ ভারত ও দেশের বাইরে একের পর এক কনসার্ট করছেন শ্রোতানন্দিত এ সংগীতশিল্পী। প্রতিটি শো শুধু হাউজফুলই নয়, শ্রোতাদের চোখে মুখে আবেগের ছাপ স্পষ্ট। তবে এবার আন্তর্জাতিক মঞ্চে ভারতের নাম উজ্জ্বল করলেন অরিজিৎ সিং, সৌজন্যে তার গাওয়া গান ‘বৈরিয়া’।

কিছুদিন আগেই ইউটিউব ও একাধিক স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পায় অমিতাভ ভট্টাচার্যের লেখা ও গোল্ডি সোহেলের সুর করা গান ‘বৈরিয়া’। গানটি গেয়েছেন অরিজিৎ সিং। সেই গানই এবার মাতিয়েছে স্পেনের ফুটবল স্টেডিয়াম।

স্পেনের অন্যতম জনপ্রিয় ফুটবল স্টেডিয়াম ক্যাম্প ন্যু। সেখানেই সম্প্রতি রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার ‘এল ক্লাসিকো’ ম্যাচ চলছিল। ম্যাচ চলাকালীন ডিজিটাল বোর্ডে দেখা গেল অরিজিতের গাওয়া গান ‘বৈরিয়া’। এই প্রথম কোনো ফুটবল মাঠের ডিজিটাল বোর্ডে জায়গা পেল কোনো বলিউড গান। এই গান যে জায়গা পেয়েছে আন্তর্জাতিক অঙ্গনে, তা দেখে খুশি অরিজিৎও।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat