×
ব্রেকিং নিউজ :
আগামী বিশ্বকাপে মুনাফার লক্ষ্য সরকারের : তথ্যমন্ত্রী ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ আগস্ট আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যে যুদ্ধে নতুন উত্তেজনা, সৌদির তেল স্থাপনায় হুথিদের হামলা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা কাস্পিয়ান সাগরে জাহাজে প্রাণঘাতী হামলার জন্য ইউক্রেনকে দায়ী করল ইরান হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১শ’ শয্যার আবাসন ব্যবস্থার ঘোষণা প্রবাসী কল্যাণ মন্ত্রীর পুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন কাজাখস্তানের প্রেসিডেন্ট জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে লুলার প্রতিদ্বন্দ্বী বলসোনারোর ছেলে ফ্লাভিও
  • প্রকাশিত : ২০২৩-০৩-২৫
  • ৩১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রকাশিত যুক্তরাষ্ট্রের প্রতিবেদন পক্ষপাতদুষ্ট’ বলে মন্তব্য করেছে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন।
ডিআরইউতে আয়োজিত সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের ‘মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন বিষয়ক’ সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এ কথা বলেন।
সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব মোহাম্মদ আবেদ আলী বলেন, ‘গত ২০ মার্চ বাংলাদেশ মানবাধিকার পরিস্থিতির বিষয়ে যুক্তরাষ্ট্র একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে যে দুইটি সংগঠন ও ব্যক্তিদের সূত্র উল্লেখ করা হয়েছে তারা অনিবন্ধিত এবং রাজনৈতিক প্রভাবমুক্ত নয়। দুইটি সংগঠনের একটি ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের সমাবেশে হতাহতের সংখ্যা নিয়ে যে তথ্য দিয়েছিল তা বিভ্রান্তিমূলক। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে প্রতিবেদনে যে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে তা যথাযথ নয়। যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিচার বিভাগের যোগ্যতা ও সততা নিয়ে প্রশ্ন তুলেছে।’
তিনি আরও বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ নিয়ে প্রতিবেদনে যা বলা হয়েছে তা সঠিক নয়। কারণ, সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে সরকারের সমালোচনা বিষয়েক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তাতে সরকারের  কোনো হস্তক্ষেপ লক্ষ্য করা যায়নি। এমনকি সরকারের পক্ষ থেকে আইনটির আপত্তিকর ধারা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক বিচারপতি ছিদ্দিকুর রহমান, সাবেক নির্বাচন কমিশনার জেনারেল শাহাদাত হোসেন, আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবুল কালাম আজাদ, ইলেকশন মনিটরিং ফোরামের পরিচালক ইকবাল বাহার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat