×
ব্রেকিং নিউজ :
আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ ব্যাংক ও মুদ্রানীতি নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল শেরপুরে পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন আগামী বিশ্বকাপে মুনাফার লক্ষ্য সরকারের : তথ্যমন্ত্রী ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ আগস্ট আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যে যুদ্ধে নতুন উত্তেজনা, সৌদির তেল স্থাপনায় হুথিদের হামলা
  • প্রকাশিত : ২০২৩-০৩-২১
  • ৩৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মালাবিতে ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাতে সোমবার মৃতের সংখ্যা বেড়ে ৪৯৯ হয়েছে। 
এরআগে রোববার সন্ধ্যায় প্রাণহানি ৪৭৬ বলা হয়েছিল। 
বাস্তুতচ্যুত লোকের সংখ্যা চার লাখ, ৯০ হাজার ৯৮ থেকে হয়েছে পাঁচ লাখ আট হাজার ২৪৪ জন।
মালাবির প্রতিরক্ষা বাহিনী ও পুলিশ বাহিনীর নেতৃত্বে তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে। 
দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কমিশনার চার্লস কলেম্বা বলেছেন, বাস্তুচ্যুত লোকজনের জন্যে ক্যাম্প আরো বাড়ানো হয়েছে। মোট ক্যাম্পের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩৪।
আহতের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ৩৩২ জন। এরআগে এ সংখ্যা ছিল ৯১৮। ঘূর্ণিঝড়ে নিখোঁজ হয়েছে ৪২৭ জন।
মালাবির প্রেসিডেন্ট লাজারাস চাকভেরা দুর্যোগ অবস্থা ঘোষণার পর বিদেশী মিশনসমূহ, সরকারি, স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থাসমূহসহ বিভিন্ন কোম্পানি ও ব্যক্তি মানবিক সহায়তা ও উদ্ধার অভিযানে সহযোগিতায় এগিয়ে এসেছে। 
মানবিক সহয়তার জন্যে সাউদার্ন আফ্রিকান ডেভেলপমেন্ট  কমিউনিটি মালাবির জন্যে তিন লাখ মার্কিন ডলার অনুমোদন করেছে।
উল্লেখ্য, গত শনিবার আফ্রিকান দেশ মালাবি, মোজাম্বিক ও মাদাগাস্কারে ঘূর্ণিঝড় ফ্রেডি আঘাত হানে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat